শীঘ্রই Oppo তাদের নতুন Reno 16 সিরিজ গ্লোবাল বাজারে লঞ্চ করতে পারে। জানিয়ে রাখি আগেই চীনের বাজারে সিরিজের অধীনে Oppo Reno 16 এবং Oppo Reno 16 Pro ফোনদ্যুতি লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে গ্লোবাল বাজারে লঞ্চের আগেই ইউরোপের একটি রিটেইলার ওয়েবসাইটে এই সিরিজ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে Reno 16 সিরিজের অন্যান্য মডেল, কালার এবং সম্ভাব্য দাম সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Reno 16 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।
রিটেইলার ওয়েবসাইটে দেখা গেল OPPO Reno 16
ইউরোপের রিটেইলার ওয়েবসাইট Epto তে Oppo Reno 16 সিরিজ লিস্টেড হয়েছে। যদিও বেশির ভাগ মডেলের সঙ্গে “কামিং সুন” লেখা রয়েছে, তবে লিস্টিঙের মাধ্যমে ফোনের দাম এবং স্টোরেজ অপশন সম্পর্কে জানা গেছে।
লিক অনুযায়ী ওয়েবসাইটে Oppo Reno 16 5G, Oppo Reno 16 FS 5G এবং Oppo Reno 16 Pro 5G ফোনগুলি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙে কয়েকটি মডেল Black এবং White কালার অপশনে দেখা গেছে।

লিস্টিং অনুযায়ী Oppo Reno 16 5G ফোনের Bundle মডেলের দাম €890.91 অর্থাৎ প্রায় 88,200 টাকা হবে বলে জানা গেছে। অন্যদিকে Reno 16 FS 5G ফোনটি €791.90 অর্থাৎ 78,400 টাকা এবং Reno 16 Pro 5G ফোনটি €1,087.90 অর্থাৎ 1,07,700 টাকার কাছাকাছি দামে লঞ্চ করা হতে পারে।
রিটেইলার ওয়েবসাইটের ছবি দেখে মনে করা হচ্ছে বেশ কিছু মডেলের বক্সে charging adapter এবং protective case দেওয়া হতে পারে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপকামিং ফোনের সম্পর্কে বেশি কিছু জানা যায়নি।
Oppo Reno 16 5G ফোনের ফিচার
সম্প্রতি Geekbench ডেটাবেসে Oppo Reno 16 ফোনের গ্লোবাল মডেল লিস্টেড হয়েছিল। এই ফোনটি CPH2865 মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। বেঞ্চমার্কের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে Snapdragon 7 Gen 4 প্রসেসর যোগ করা হতে পারে।
লিস্টিং অনুযায়ী ফোনটি 12GB RAM এবং Android 16 সহ লঞ্চ করা হতে পারে। Geekbench টেস্টে ফোনটি single-core এ 1,240 পয়েন্ট এবং multi-core এ 3,994 স্কোর পেয়েছিল।
লিক অনুযায়ী Oppo Reno 16 এর গ্লোবাল ভার্সনে 6.32 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
Oppo Reno 16 Pro ফোনে কম্প্যাক্ট AMOLED ডিসপ্লে, ট্রিপল রেয়ার ক্যামেরা এবং বড় ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে কোম্পানির পক্ষ থেকে এখনও ফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। শীঘ্রই অফিসিয়ালি Oppo Reno 16 Pro ফোনের লঞ্চ ডিটেইলস জানানো হতে পারে।










