লিক হল OPPO Reno 17 এবং Reno 17 Pro স্মার্টফোনের ডিটেইলস, থাকবে 8000mAh ব্যাটারি এবং 50MP পেরিস্কোপ ক্যামেরা

চীনে OPPO তাদের Reno 17 সিরিজ লঞ্চ করতে চলেছে। আগেই কোম্পানির পক্ষ থেকে নভেম্বর মাসে এই সিরিজ লঞ্চ করা হবে বলে নিশ্চিত জানানো হয়েছিল। এখনও পর্যন্ত আপকামিং সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি। এবার টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন OPPO Reno 17 এবং Reno 17 Pro ফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী ফোনদুটিতে 50MP পেরিস্কোপ ক্যামেরা এবং বড় ব্যাটারি দেওয়া হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

OPPO Reno 17 এবং Reno 17 Pro ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

চীনের ডিজিটাল চ্যাট স্টেশন ওয়েইবোতে OPPO Reno 17 সিরিজের আপকামিং স্মার্টফোনদুটির সম্পর্কে জানিয়েছে। লিক অনুযায়ী OPPO Reno 17 ফোনে 6.5-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। অন্যদিকে Reno 17 Pro ফোনে 6.3-ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য ফোনদুটিতে 50MP পেরিস্কোপ টেলিফত ক্যামেরা থাকতে পারে। টিপস্টার আপকামিং ফোনের প্রাইমারি ক্যামেরা এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সম্পর্কে কিছু জানায়নি।

ব্যাটারির দিক দিয়ে OPPO Reno 17 ফোনটি এগিয়ে থাকতে পারে। লিক অনুযায়ী OPPO Reno 17 ফোনটিতে 8,000mAh ক্লাস ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে Reno 17 Pro ফোনে 7,200mAh ক্লাস ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। উভয় ফোনটি তাদের আগের Reno 16 সিরিজের তুলনায় বড় ব্যাটারি সহ পেশ কুরা হতে পারে। জানিয়ে রাখি Reno 16 সিরিজে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।

OPPO Reno 17 এবং Reno 17 Pro ফোনে আলাদা-আলাদা প্রসেসর দেওয়া হবে বলে জানানো হয়েছে। লিক অনুযায়ী Reno 17 ফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর থাকতে পারে।
Reno 17 Pro ফোনে MediaTek Dimensity 8550 চিপসেট দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Reno 17 সিরিজ তিনটি কনফিগ্রেশন থাকবে। এতে 8GB RAM এবং 256GB স্টোরেজ, 12GB RAM এবং 256GB স্টোরেজ, 12GB RAM এবং 512GB স্টোরেজ রয়েছে। মডেলদুটি কোন কোন ভেরিয়েন্টে সেল করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি।

লিকের মাধ্যমে পায়া তথ্য অনুযায়ী ফোনটি Snow White, Ice Moon White, Cocoa Brown, Starlight Pink এবং Encounter Cat কালার অপশনে সেল করা হবে।

নভেম্বের মাসে লঞ্চ হবে OPPO Reno 17 সিরিজ

OPPO এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী নভেম্বর মাসে Oppo Reno 17 সিরিজ চীনের বাজারে লঞ্চ করা হবে। ইতিমধ্যেই কোম্পানির ফোনের রিজার্ভেশন শুরু হয়ে গেছে, তবে ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি। শীঘ্রই ফোনের সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হতে পারে।

যারা বড় ব্যাটারি এবং পেরিস্কোপ ক্যামেরা সহ স্মার্টফোন খুজছেন, তারা OPPO Reno 17 সিরিজের অফিসিয়ালি লুঞ্চ ডেট ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে পারেন। আপকামিং সিরিজ মিড প্রিমিয়াম রেঞ্জে সুন্দর অপশন হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here