Home খবর প্রকাশ্যে এল OPPO Reno 17 সিরিজ, টিজার জারি করেছে কোম্পানি, লঞ্চ হবে এইসব স্মার্টফোন

প্রকাশ্যে এল OPPO Reno 17 সিরিজ, টিজার জারি করেছে কোম্পানি, লঞ্চ হবে এইসব স্মার্টফোন

মে মাসে চীনের বাজারে OPPO Reno 16 series লঞ্চের পর, জুলাই মাসে ভারতের বাজারে এই সিরিজ পেশ করা হয়েছিল। এই সিরিজ লঞ্চের 6 মাস পর কোম্পানি তাদের নতুন রেনো সিরিজ বাজারে পেশ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি OPPO Reno 17 series এর লঞ্চ ঘোষণা করা হয়েছে। ওপ্পোর চাইনিজ অফিসিয়াল ওয়েবসাইটে আপকামিং OPPO Reno 17 স্মার্টফোন সিরিজের মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। এই মাইক্রোসাইটের মাধ্যমে OPPO Reno 17 সিরিজের আসন্ন মডেলের ডিটেইলস প্রকাশ্যে এসেছে।

OPPO Reno 17 সিরিজের লঞ্চ ডিটেইলস

ওপ্পো চাইনিজ ওয়েবসাইটে মাইক্রোসাইট লাইভ করে কোম্পানি জানিয়েছে OPPO Reno 17 series লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, তবে আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসে OPPO Reno 17 সিরিজ পেশ করা হবে। এই সিরিজের অধীনে OPPO Reno 17, OPPO Reno 17 Pro এবং OPPO Reno 17 Pro Plus স্মার্টফোনগুলি লঞ্চ করা হতে পারে।

OPPO Reno 17 সিরিজের স্পেসিফিকেশন

প্রকাশ্যে আসা লিক এবং মিডিয়া রিপোর্ট অনুযায়ী OPPO Reno 17 5G ফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.84GHz থেকে 2.8GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 17 বেস্পড ColorOS 17 সহ রান করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 17 5G ফোনে শক্তিশালী 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। ফটোগ্রাফির জন্য OPPO Reno 17 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। একইসঙ্গে তিনটি সেন্সরে 50MP সেন্সর থাকতে পারে। এই কম্প্যাক্ট ডিজাইন সহ OPPO Reno 17 5G ফোনটিতে আইপি69 রেটিং দেওয়া হবে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OPPO Reno 17 Pro 5G ফোনটিতে 3.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8550 Super প্রসেসর দেওয়া হতে পারে। OPPO Reno 17 Pro ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে গিম্বেল-স্টাইল স্টেবলাইজেশন ফিচার সহ 200MP প্রাইমারি সেন্সর, 50MP periscope telephoto সেন্সর এবং 50MP ultrawide অ্যাঙ্গেল লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে।

একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য OPPO Reno 17 Pro 5G ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। কোম্পানির Reno 17 Pro 5G ফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.32 ইঞ্চির 1.5K ডিসপ্লে থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনে 7000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।