Home খবর 44 MP সেলফি ক‍্যামেরা ও 8 GB RAM এর সঙ্গে চলে এল OPPO Reno 3, জেনে নিন দাম

44 MP সেলফি ক‍্যামেরা ও 8 GB RAM এর সঙ্গে চলে এল OPPO Reno 3, জেনে নিন দাম

চীনের টেক কোম্পানি OPPO এই মাসের শুরুতে ভারতে তাদের ‘রেনো’ সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত OPPO Reno 3 Pro লঞ্চ করেছিল। এবার কোম্পানি 4জি কানেক্টিভিটি ফিচারের‌ সঙ্গে OPPO Reno 3 ফোনটি আন্তর্জাতিক মার্কেটে পেশ করেছে। এর আগে চীনে এই ফোনটির 5জি ভেরিয়েন্ট লঞ্চ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Samsung ফ‍্যানদের জন্য সুখবর, এখন অফলাইনেও পাওয়া যাবে Galaxy M30

দাম

OPPO Reno 3 ফোনটি 128 জিবি মেমরিসহ একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। OPPO Reno 3 4G ভেরিয়েন্ট CNY 3,399 (প্রায় 35,900 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। বর্তমানে এই ফোনটি আপাতত ওপো শ্রীলঙ্কার ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে। এই ফোনটি Aurora Blue ও Midnight Black কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। তবে এই ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে তাদের OPPO Reno 3 ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এই ফোনটিতে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6 4 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 যুক্ত কালার ওএস 7 এ কাজ করে।

আরও পড়ুন: 5000 এম‌এএইচ ব‍্যাটারী ও 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে রিয়েলমি লঞ্চ করল সস্তা ফোন Realme 6i

OPPO Reno 3 ফোনটির গ্লোবাল ভেরিয়েন্টে মিডিয়াটেক হেলিও পি90 চিপসেট যোগ করা হয়েছে। এই ফোনে 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। চীনে OPPO Reno 3 ফোনটি 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক স্তরে এই ফোনে 44 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে। ফোটোগ্রাফির জন্য এতে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে।

OPPO Reno 3 এর ব‍্যাক প‍্যানেলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের‌ই মোনো সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 30W VOOC 4.0 ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,025 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে 4জি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস/ এ-জিপিএস এবং ইউএসবি আছে। এছাড়া এই ফোনটির ডায়মেনশন 160.2 × 73.3 × 7.9 এম‌এম এবং ওজন 170 গ্ৰাম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন