শীঘ্রই ভারতে লঞ্চ হবে OPPO Reno10 5G সিরিজ, তার আগেই লাইভ হল প্রোডাক্ট পেজ, জেনে নিন ডিটেইলস

Highlights

  • Reno10 সিরিজের প্রোডাক্ট পেজটি লাইভ হয়েছে।
  • ভারতীয় মডেলটি চাইনিজ ভেরিয়েন্ট থেকে আলাদা হবে।
  • এই ফোনে কার্ভ ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশরেট পাওয়া যাবে।

Oppo ভারতে নতুন OPPO Reno 10 সিরিজ লঞ্চের ঘোষণা করেছে। এই সিরিজের অধীনে Oppo reno10 5G, reno10 Pro 5G এবং reno10 Pro + 5G লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। ভারতে আসন্ন এই Reno ফোনগুলি চিনের মডেল থেকে একেবারেই আলাদা হবে বলে জানা গেছে। সিরিজের প্রোডাক্ট পেজটি কোম্পানির ওয়েবসাইটে লাইভ হয়েছে। শীঘ্রই এই সিরিজের ভারত লঞ্চের তারিখও জানানো হবে। আরও পড়ুন: 8GB RAM পাওয়ার সহ শীঘ্রই লঞ্চ হবে লো বাজেট itel A60S স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Oppo Reno 10 5G সিরিজ

  • কোম্পানির ওয়েবসাইটে দেখানো ডিটেইলস অনুযায়ী, Oppo Reno 10 5G স্মার্টফোনটি একটি কার্ভড ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশরেট সহ লঞ্চ করা হবে।
  • এই ফোন আইস ব্লু এবং সিলভার গ্রে এই দুটি রঙের কালার অপশনে লঞ্চ হবে।
  • এই স্মার্টফোনে একটি 32-মেগাপিক্সেল টেলিফটো পোর্ট্রেট ক্যামেরাও দেওয়া হবে।
  • এই স্মার্টফোনটিতে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে বলেও জানা গেছে।

Oppo reno10 pro 5G এবং pro+ 5G

  • এই সিরিজের OppoReno10 pro 5G এবং Oppo reno10 pro+ 5G উভয় ডিভাইসেই 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে।
  • ইউজাররা এই স্মার্টফোনে Sony IMX890 এর 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ OIS সাপোর্ট পাবে। Pro মডেলে একটি 32-মেগাপিক্সেল টেলিফোটো পোর্ট্রেট ক্যামেরা দেওয়া হবে এবং Pro Plus ফোনে OIS সহ একটি 64-মেগাপিক্সেল টেলিফোটো পোর্ট্রেট ক্যামেরা লেন্স দেওয়া হবে।
  • এই ফোনের বেস মডেল reno10 এ Dimensity 7050 চিপসেট থাকতে পারে। Pro মডেলে Dimensity 8200 সাপোর্ট দেখা যেতে পারে। Pro Plus মডেলে Snapdragon 8 + Gen 1 চিপসেট পাওয়া যাবে।

Oppo Reno 10 5G ফোনের Geekbench তালিকা

Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে আমরা Oppo Reno 10 5G ফোনটি দেখেছি।

  • তালিকায় OPPO Reno 10 5G ফোনটি মডেল নম্বর CPH2531 সহ দেখা গেছে।
  • এই ডিভাইসটি সিঙ্গেল-কোরে 956 এবং মাল্টি-কোরে 2340 স্কোর করেছে।
  • এই Oppo ফোনটি Android 13 OS-এ কাজ করবে।
  • এই স্মার্টফোনটিতে 8GB র‍্যাম থাকবে। তবে লঞ্চের সময় আরও মডেল সামনে আসবে বলে আশা করা হচ্ছে।
  • এই ফোনের মাদারবোর্ডের সেকশনে ‘MT6877V’ নম্বরটি দেখা গেছে। এই ফোনে Dimensity 7050 চিপসেট পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here