Home খবর JioPhone টক্কর দিতে ইন্ডিয়াতে আসছে এই তিনটি নতুন ফিচার ফোন, 62 দিন পর্যন্ত চলবে ব‍্যাটারী আর দাম শুধুমাত্র 1399 টাকা

JioPhone টক্কর দিতে ইন্ডিয়াতে আসছে এই তিনটি নতুন ফিচার ফোন, 62 দিন পর্যন্ত চলবে ব‍্যাটারী আর দাম শুধুমাত্র 1399 টাকা

ভারতীয় মোবাইল বাজার দ্রুত উন্নতি করছে। এখানে মার্কেটে শুধুমাত্র স্মার্টফোন‌ই না বরং ফিচার ফোনের ডিমান্ড‌ও অনেক। এই ডিমান্ড দেখে ইন্ডিয়ান মার্কেটে ফিলিপ্স ব্র‍্যান্ডে‌র তিনটি নতুন ফিচার ফোন এনাউন্স করলো যা ‘ই’ সিরিজে এন্ট্রি নিয়েছে। এই সস্তা মোবাইল ফোন Philips Xenium E209, Philips Xenium E125 আর Philips E102A নামের সাথে লঞ্চ হয়েছে যার শুরুর দাম শুধুমাত্র 1,399 টাকা। JioPhone টক্কর দিতে আসা এই feature Phones এ কি বিশেষ আছে চলুন জেনে নিই।

Philips Xenium E125

এই মোবাইল ফোনটি 1.77 ইঞ্চির ডিসপ্লে সাপোর্ট করে যা কোম্পানি MT6261M SoC এর সাথে বাজারে এনেছে। এই ফিলিপ্স মোবাইল ডুয়াল সিম সাপোর্ট করে। Philips Xenium E125 এ QVGA ক‍্যামেরা দেওয়া আছে এবং সাথেই প্রি-ইন্সটল্ড গেম আর মিউজিক প্লেয়ার‌ও আছে। এই ফোনে মাইক্রো এসডি কার্ড‌ও লাগানো যাবে। ফিচার ফোনে ব্লুটুথ 3.0 এর সাথেই পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 2,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া আছে যা 1500 ঘন্টা অর্থাৎ 62 দিন পর্যন্ত স্ট‍্যান্ডবাই দিতে সক্ষম। Philips Xenium E125 এর দাম 2,099 টাকা।

Philips Xenium E209

এই ফিচার ফোনটি 2.4 ইঞ্চির ডিসপ্লে সাপোর্ট করে যার মধ্যে টি9 কিপ‍্যাড‌ও দেওয়া আছে। মজবুত বিল্ড কোয়ালিটি‌র এই ফোন 108db লাউড স্পীকার সাপোর্ট করে। মনোরঞ্জন এর জন্য Philips Xenium E209 এ ওয়ারলেস এফ‌এম এর সাথে মিউজিক প্লেয়ার‌ও দেওয়া আছে। মিডিয়া ফাইলের জন্য ফোনে এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে এবং এর সাথেই ব্লুটুথ 3.0 সাপোর্ট‌ও আছে। টর্চ লাইটের সাথেই পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনটি 1,000 এম‌এএইচের ব‍্যাটারী সাপোর্ট করে। Philips Xenium E209 এর দাম 2,999 টাকা।

Philips E102A

ফিলিপ্সের এই ফিচার ফোনটি 128 × 160 পিক্সেল রেজল্যুশন এর 1.77 ইঞ্চির টিএফটি ডিসপ্লে সাপোর্ট করে। ফোটোগ্রাফির জন্য এই ফোনেও বিজিএ ক‍্যামেরা দেওয়া আছে। জিপিআর‌এস, মিউজিক প্লেয়ার আর ওয়ারলেস এফ‌এম যুক্ত Philips E102A তেও মাইক্রো এসডি কার্ডের ব‍্যবহার করা যাবে। এই মোবাইল ফোনটি ব্লুটুথ 2.1 টেকনোলজি যুক্ত এবং ডুয়াল সিম সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 1,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া আছে। Philips E102A কে 1,399 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন