সস্তা স্মার্টফোন প্রেমীদের জন্য ভারতের POCO C81 এবং POCO C81X স্মার্টফোনের সেল শুরু হয়ে গেছে। গত সপ্তাহে ফোন দুটি 23 এপ্রিল লঞ্চ করা হয়েছিল এবং আজ 27 এপ্রিল থেকে ভারতের বাজারে ফোনদুটির সেল শুরু হয়ে গেছে। যারা 10 হাজার টাকার চেয়ে কম দামে স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের কাছে POCO C81 সিরিজের ফোনগুলি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কম দামে POCO C81 এবং POCO C81X স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
POCO C81X ফোনটি 10000 টাকা বাজের রেঞ্জে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 3GB RAM এবং 64GB Storage রয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 9,999 টাকা। POCO C81X ফোনটি Crystal Black ও Ice Blue কালার অপশনে সেল করা হবে। অপরদিকে POCO C81 ফোনটি 4GB RAM + 64GB Storage সহ 10,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই সস্তা POCO C81 ফোনটি Sunset Gold, Ice Blue ও Elite Black কালার অপশনে পেশ করা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে স্মার্টফোন দুটির সেল শুরু হয়ে গেছে। এই ফোন দুটি কেনার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।
যারা ভাবছেন এই ফোনে RAM কম, তাদের জানিয়ে রাখি এই দুটি ফোনেই এক্সপেন্ডেবল RAM টেকনোলজি যোগ করা হয়েছে। POCO C81 ফোনটিতে 4GB ভার্চুয়াল RAM এবং 4GB ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। একইভাবে POCO C81X ফোনটিতে 3GB ফিজিক্যাল RAM এর সঙ্গে 3GB ভার্চুয়াল RAM যুক্ত হয়ে মোট 6GB RAM পাওয়া যায়।
POCO C81 এবং C81X ফোনে 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Unisoc T7250 প্রসেসর রয়েছে। এই অক্টাকোর প্রসেসর 1.6GHz থেকে 1.8GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। POCO C81 ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড HyperOS 3.0 কাস্টম স্কিন সহ লঞ্চ করা হয়েছে এবং POCO C81X ফোনটি Android Go এডিশনে কাজ করে।
10,999 টাকা দামের POCO C81 ফোনে Google Gemini এবং Circle to Search এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য AI ফিচার রয়েছে। এই ফোনে 4 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। অপরদিকে POCO C81X ফোনটিতে কোম্পানির পক্ষ থেকে 2 জেনারেশন ওএস আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এই দুটি ফোনেই 2TB মেমরি কার্ড ব্যাবহার করা যাবে।
POCO C81 এবং POCO C81X ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এর মধ্যে C81X ফোনটির স্ক্রিন সাইজ 6.9 ইঞ্চি এবং C81 ফোনটিতে 6.88 ইঞ্চির স্ক্রিন যোগ করা হয়েছে। উভয় ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট দিতে সক্ষম। এছাড়াও C81 ফোনটির স্ক্রিন 800nits এবং C81X ফোনটির স্ক্রিন 600nits ব্রাইটনেস সাপোর্ট করে।
উভয় ফোনে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে। এই দুটি কম দামের ফোনেই ফ্লিকার ফ্রি এবং লো ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের পরও চোখের কোনো ক্ষতি হবে না। এছাড়াও POCO C81 এবং POCO C81X ফোনে রিডিং মোড দেওয়া হয়েছে, যা কন্টেন্ট পড়ার সময় স্ট্রেইন ফ্রি এক্সপেরিয়েন্স দেবে।
পাওয়ার ব্যাকআপের জন্য POCO C81 ফোনে 6300mAh এবং POCO C81X ফোনে 5200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। উভয় ফোনের ব্যাটারি 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এছাড়াও এই দুটি ফোনেই 7.5W রিভার্স চার্জিং ফিচার রয়েছে, ফলে এই ফোনের মাধ্যমে অন্য ডিভাইস চার্জ করা যাবে।
ফটোগ্রাফির জন্য POCO C81 এবং POCO C81X ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ 13MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য উভয় স্মার্টফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
এই দুটি ফোনেই Wet Hand টেকনোলজি রয়েছে, ফলে ভেজা হাতেও অনায়াসে এই ফোনদুটি ব্যাবহার করা যাবে। জলের ছিটা ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP52 রেটিং রয়েছে। ফোন আনলক ও সিকিউরিটির জন্য এই দুটি ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও বিনোদনের জন্য কোম্পানি উভয় ফোনে 200% সুপার ভলিউম মোড সহ স্পিকার এবং 3.5mm হেডফোন জ্যাক যোগ করা হয়েছে।
