2026 সালের দ্বিতীয় কোয়ার্টার শুরু হতে চলেছে। এই সপ্তাহে মার্চ মাসের শেষ দিন এবং এপ্রিলের প্রথম দিন টেক জগতে বেশ কিছু নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এই সপ্তাহে Vivo, realme এবং Redmi ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করবে। একদিকে যেমন 200MP ক্যামেরা সহ Vivo V70 FE পেশ করা হবে, তেমনই সেলফি মিরর সহ বাজারে আসবে Realme 16 5G। এই পোস্টে 30 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত আসন্ন স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।
Vivo V70 FE
লঞ্চ ডেট – 2 এপ্রিল
আগামী 2 এপ্রিল ভারতে Vivo V70 FE ফোনটি লঞ্চ করা হবে। vivo V70 এবং vivo V70 Elite এর পর এই ফোনটি কোম্পানির ‘V70’ সিরিজের তৃতীয় স্মার্টফোন হিসাবে পেশ করা হবে। এই আপকামিং ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হতে চলেছে এই ফোনের 200MP ক্যামেরা। এছাড়াও সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। Vivo V70 FE 5G ফোনে MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং ফিচার সহ 7000mAh ব্যাটারি থাকবে। এই ফোনটিতে 6.83-ইঞ্চির 1.5K Q10+ AMOLED ডিসপ্লে দেওয়া হবে।
realme 16
লঞ্চ ডেট – 2 এপ্রিল
realme 16 Pro ও realme 16 Pro+ ফোনের পর এবার কোম্পানি আগামী 2 এপ্রিল realme 16 5G ফোনটি লঞ্চ করতে চলেছে। এই ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে সেলফি মিরর দেওয়া হবে। ফোনটির ব্যাক প্যানেলে 50MP Sony IMX852 ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ফ্রন্ট প্যানেলে 50MP সেলফি ক্যামেরা যোগ করা হবে। এই ফোনে MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 7000mAh ব্যাটারি এবং 60W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এই আপকামিং ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.57 ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে যোগ করা হতে পারে। এই ফোনে IP69 Pro রেটিং থাকবে।
Redmi Note 15 SE
লঞ্চ ডেট – 2 এপ্রিল
আগামী 2 এপ্রিল রেডমি তাদের Redmi Note 15 ফোনের স্পেশাল এডিশন লঞ্চ করতে চলেছে। Redmi Note 15 SE ফোনটি রেড কালার অপশনে টিজ করা হয়েছে এবং এই ফোনটি ভেগান লেদার ফিনিশ সহ পেশ করা হতে পারে। এই ফোনে Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসর যোগ করা হতে পারে। এই ফোনটির ব্যাক প্যানেলে 108MP রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট প্যানেলে 20MP সেলফি ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5520mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং এই ফোনটিতে 18W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট পাওয়া যাবে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.77-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে।
Vivo X300s
লঞ্চ ডেট – 31 মার্চ (চীন)
আগামী 31 মার্চ চীনে Vivo X300s ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই ফোনে 200MP ক্যামেরা যোগ করা হবে। এর সঙ্গে এই ফোনে 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এই আপকামিং ফোনটিতে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.78-ইঞ্চির 1.5K BOE Q10+ AMOLED ডিসপ্লে যোগ করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 7,100mAh ব্যাটারি থাকতে পারে।
Vivo X300 Ultra
লঞ্চ ডেট – 31 মার্চ (চীন)
Vivo X300 সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হিসাবে আগামী 31 মার্চ চীনে Vivo X300 Ultra ফোনটি লঞ্চ করা হবে। এই সিরিজের অন্যান্য ফোনগুলি মিডিয়াটেক প্রসেসরে কাজ করলেও এই আপকামিং ফোনটিতে কোয়ালকমের Snapdragon 8 Elite Gen 5 চিপসেট দেওয়া হতে পারে। এই ফোনে 16GB RAM + 1TB Storage যোগ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 200MP + 200MP লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনটিতে 2K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে।
