এই সপ্তাহে ভারতের বাজারে বেশ কিছু নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। একদিকে Motorola এর ফোল্ডেবল স্মার্টফোনটি ভারতে পেশ করা হবে। অন্যদিকে vivo তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোনের সেল শুরু করতে চলেছে। নিচে এই সপ্তাহের 11 মে থেকে 17 মে এর মধ্যে ভারতে আসন্ন স্মার্টফোনের সেল ডিটেইলস, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Motorola Razr Fold
লঞ্চ ডেট – 13 মে
এই সপ্তাহে ভারতে মোটোরোলার প্রথম বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করা হবে। এই ফোনে 8.1-ইঞ্চির বড় ডিসপ্লে থাকবে এবং ফোল্ড করার পর 6.6-ইঞ্চির আউটার ডিসপ্লে পাওয়া যাবে। এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর এবং 16GB LPDDR5X RAM রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং ফিচার এবং 5W রিভার্স ওয়্যারর্ড চার্জিং ফিচার থাকবে। ফটোগ্রাফির জন্য ফোনে 50MP+50MP+50MP ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে এই সেটআপে 20MP এবং আউটার ডিসপ্লেতে 32MP সেলফি ক্যামেরা রয়েছে।
Oneplus Nord CE6 Lite
সেল ডেট – 12 মে
12 মে থেকে ভারতে Oneplus Nord CE6 Lite স্মার্টফোনের সেল শুরু হবে। ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 20,999 টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 22,999 টাকা ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 25,999 টাকা রাখা হয়েছে। এই ফোনে MediaTek Dimensity 7400 Apex প্রসেসর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 45W চার্জিং ফিচার সাপোর্টেড 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই Nord CE6 Lite ফোনে 144Hz হাই রিফ্রেশ রেট সাপোর্টেড 6.72 ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে।
Vivo X300 FE
সেল ডেট – 14 মে
এই সপ্তাহে অর্থাৎ 14 মে থেকে Vivo X300 FE ফোনটির সেল শুরু হতে চলেছে। এই ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 79,999 টাকা এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 89,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। Vivo X300 FE ফোনটিতে Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনে 50MP+50MP+8MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 50MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। একইসঙ্গে Vivo X300 FE ফোনে 6.31-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 90W ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 6500mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
Vivo X300 Ultra
সেল ডেট – 14 মে
Vivo X300 Ultra ফোনের 16GB RAM এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্তের দাম 1,59,999 টাকা রাখা হয়েছে। এই ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর রয়েছে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.82 ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য ফোনে 200MP+200MP+50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইভাবে ফোনে 50 মেগাপিক্সেল সেলফি সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X300 Ultra ফোনে 6600mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে।
