Home খবর কম দামে লঞ্চ হল Moto E13 স্মার্টফোন, জেনে নিন দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

কম দামে লঞ্চ হল Moto E13 স্মার্টফোন, জেনে নিন দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

Highlights

ভারতে Moto E13 ফোনটি লঞ্চ করে দেওয়া হয়েছে। ভারতে এই ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এর দাম শুরু মাত্র 6,999 টাকা থেকে। ফোনটিতে 13MP camera, 4GB RAM, Unisoc T606 চিপসেট এবং 5,000mAh battery এর মতো কিছু সুন্দর ফিচার রয়েছে। এই পোস্টে Moto E13 সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হল। আরও পড়ুন: 120W Charging এবং 12GB RAM এর সঙ্গে ভারতে লঞ্চ হল iQOO Neo 7 স্মার্টফোন, স্মুথ চলবে হেভি গেম

Moto E13 এর দাম

Moto E13 ফোনটির বেস ভেরিয়েন্টে 2GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 6,999 টাকা। একইভাবে এই ফোনের বড় ভেরিয়েন্টটি 4GB RAM এর সঙ্গে 64GB মেমরিসহ 7,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। Jio Lock Offer এর আওতায় রিলায়েন্স জিও ইউজারদের ফোনটি কেনার সময় 700 টাকা রিফান্ড এবং ,000 টাকার 40টি ক্যাশব্যাক ভাউচার দেওয়া হবে। গতকাল অর্থাৎ 15 ফেব্রুয়ারি থেকে Moto E13 এর সেল শুরু হয়ে গেছে। বাজারে এই ফোনটি Cosmic Black, Aurora Green এবং Creamy White কালারে বেচা হচ্ছে।

Moto E13 এর স্পেসিফিকেশন

নতুন Moto E13 ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 720 x 1600 রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি যা 60​ হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ডিসপ্লে 269 পিক্সেল ডেনসিটি এবং নাইট লাইট মোড সাপোর্ট করে। আরও পড়ুন: 1 লাখ সাইটে শুরু হবে BSNL 4G নেটওয়ার্ক, 24500 কোটি টাকার equipment পাবে BSNL

Moto E13 ফোনটি Android 13 ‘গো এডিশন’ এর সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটি 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ এবং 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 64 বিট Unisoc T606 চিপসেটে কাজ করে। এই ফোনে LPDDR4x RAM টেকনোলজি যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে মালী-জি57 এমপি2 জিপিইউ রয়েছে। এই ফোনে 1TB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করা যায়।

ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে f/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.5 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনের ব্যাটারি একবার ফুল চার্জ করলে 42 দিন স্ট্যান্ডবাই দিতে সক্ষম। আরও পড়ুন: দেখে নিন Xiaomi 13 এর প্রথম লুক, লঞ্চের আগেই জেনে নিন স্পেসিফিকেশন

Moto E13 ফোনটি ডুয়েল 4G VoLTE সাপোর্ট করে। জলের হাত থেকে বাঁচানোর জন্য এই ফোনটিকে IP52 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনের ডায়মেনশন 164.19 x 74.95 x 8.47 এমএম এবং ওজন 179.5 গ্রাম। Moto E13 ফোনটিতে মাল্টি ডায়মেনশনাল ডলবি সাউন্ড, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ 5.0 এর মতো কিছু দারুণ ফিচার আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন