Home খবর 8 হাজার চেয়েও কম দামে আসতে পারে Tecno Spark Go 3! 16 জানুয়ারী ভারতে হতে চলেছে লঞ্চ

8 হাজার চেয়েও কম দামে আসতে পারে Tecno Spark Go 3! 16 জানুয়ারী ভারতে হতে চলেছে লঞ্চ

2025 সালের জুন মাসে টেকনো ভারতে তাদের সস্তা Tecno Spark Go 2 ফোনটি লঞ্চ করেছিল। টেক জগতে ফোনটি লঞ্চ হওয়ার পরই সমালোচনার ঝর উঠেছিল, কারণ ফোনের ব্যাক প্যানেল অনেকটাই iPhone 16 ফোনের মতো দেখাচ্ছিল। এবার কোম্পানি এই সিরিজের সাক্সেসার নিয়ে আসতে চলেছে। আমাদের পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী 16 জানুয়ারী Tecno Spark Go 3 ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে।

আমরা ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে জানতে পেরেছি Tecno Spark Go 3 ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে। সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি আগামী 16 জানুয়ারী ভারতে লঞ্চ করা হবে। এই ফোনটি লো বাজেট সেগমেন্টে 4G কানেক্টিভিটি সহ পেশ করা হবে। আমাদের ধারনা অনুযায়ী Tecno Spark Go 3 ফোনটি 8 হাজার টাকার চেয়ে কম দামে আসতে পারে।

এখনও পর্যন্ত এই ফোনের সম্পর্কিত বেশিরভাগ তথ্যই জানা যায়নি, তবে সোর্সের মাধ্যমে পাওয়া ডিটেইলস অনুযায়ী ফোনটিতে IP64 রেটিং দেওয়া হবে। এই রেটিং খুব বেশি প্রোটেকশন না দিলেও, হালকা জলের ছিটে থেকে ফোনটিকে সুরক্ষিত রাখতে পারবে। জানিয়ে রাখি সম্প্রতি ফোনটি গুগল প্লে কনসোল এবং গীকবেঞ্চ সাইটে লিস্টেড হয়েছিল। এই লিস্টিং অনুযায়ী ফোনটি Unisoc T7250 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে।

লিস্টিং অনুযায়ী ফোনটির চিপসেট 1.6GHz থেকে 1.8GHz ক্লক স্পীডে কাজ করতে পারবে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G57 GPU দেওয়া হতে পারে। কোম্পানি এই ফোনটি 4GB RAM সহ লঞ্চ করতে পারে। এই লো-বাজেট আপকামিং Tecno Spark Go 3 স্মার্টফোনটি 1600 × 720 পিক্সেল রেজোলিউশন এবং 280DPI স্ক্রিন ডেনসিটি সহ লঞ্চ করা হতে পারে।

ভারতের বাজারে Tecno Spark Go 2 ফোনটি 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট 6,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তাই কোম্পানি Spark Go 3 ফোনটিও প্রায় 7 থেকে 8 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করতে পারে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে আপকামিং ফোনটি ফিচার ও স্পেসিফিকেশনের দিক দিয়ে আগের ভার্সনের থেকে কতটা অ্যাডভান্স বা শক্তিশালী হবে, এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

Tecno Spark Go 2 স্মার্টফোনটিতে Unisoc T7250 প্রসেসর দেওয়া হয়েছিল। এই ফোনটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছিল। এই কম দামের ফোনটিতে 120Hz হাই রিফ্রেশ রেট সত্যিই প্রশংসনীয়। এছাড়াও Spark Go 2 ফোনটির লুক iPhone 16 ফোনের মতো হওয়ার জন্য, এটি অন্যান্য ফোনের থেকে আলাদা হয়ে উঠেছে।

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটির রেয়ার প্যানেলে 13 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য কোম্পানির ফোনটিতে 5,000mAh ব্যাটারি এবং 10W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। জানিয়ে রাখি এই লো-বাজেট ফোনটিতে IR Blaster এবং FM Radio এর মতো ফিচার রয়েছে।