Home খবর লঞ্চের আগেই জানা গেল Google Pixel 9a স্মার্টফোনের রিভিউ, ডিজাইন এবং ফিচার ডিটেইলস

লঞ্চের আগেই জানা গেল Google Pixel 9a স্মার্টফোনের রিভিউ, ডিজাইন এবং ফিচার ডিটেইলস

মার্চ মাসে Google তাদের এন্ট্রি লেবল Pixel 9a স্মার্টফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। বেশ কিছু দিন আগের এই ফোনের রিভিউ প্রকাশ্যে এসেছিল। এই রিভিউয়ের মাধ্যমে ফোনের পারফরমেন্স, ডিজাইন এবং ফিচার ডিটেইলস সহ স্পেসিফিকেশন ও বেঞ্চমার্কিং স্কোর দেখা গিয়েছিল। এবার শপিং সাইটের লিস্টিঙের মাধ্যমে ফোনের সম্ভাব্য গ্লোবাল দাম লিক হয়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Pixel 9a স্মার্টফোনের প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।

Pixel 9a এর রিভিউ ভিডিও: স্পেসিফিকেশন, ফিচার, ডিজাইন

সম্প্রতি ইউটিউব চ্যানেল সাহিল করৌল এবং দ্য মোবাইল সেন্ট্রাল আপকামিং Google Pixel 9a ফোনের প্রাথমিক রিভিউ ভিডিও পোস্ট করেছে। নীচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

Pixel 9a এর গ্লোবাল দাম, সেল (লিক)

26 মার্চ Pixel 9a ফোনটি গ্লোবাল বাজার সহ ভারতীয় বাজারে লঞ্চ করা হতে পারে। 19 মার্চ থেকে প্রি-অর্ডার শুরু হতে পারে। আমরা পরবর্তীসময়ে Pixel 9a ফোনের লঞ্চ কভারেজ, রিভিউ এবং অন্যান্য কন্টেন্ট পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।