Home খবর FCC লিস্টিঙে দেখা গেল ফ্ল্যাগশিপ Google Pixel 9a স্মার্টফোনের ফিচার, জেনে নিন ডিটেইলস

FCC লিস্টিঙে দেখা গেল ফ্ল্যাগশিপ Google Pixel 9a স্মার্টফোনের ফিচার, জেনে নিন ডিটেইলস

এই মাসের শেষের দিকে Google Pixel 9a ফোনটি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এটি কোম্পানির সাধারণ ঘোষণার বেশ খানিকটা আগেই হতে চলেছে। কারণ অ্যানুয়াল I/O ডেভেলপার কনফারেন্স সাধারণত এপ্রিল মাসে আয়োজন করা হয়। ইতিমধ্যে এই আপকামিং ফোনটি FCC, IMDA, EMVCo সার্টিফিকেশন পেয়ে গেছে। যার ফলে এই ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। এবার নতুন FCC ফাইলিং থেকে Pixel 9a ফোনের নতুন ফাইলিং থেকে ফ্ল্যাগশিপ ফিচার জানা গেছে। এই প্রথম Pixel A-সিরিজে ফ্ল্যাগশিপ ফিচার পাওয়া যাবে।

Pixel 9a ফোনে থাকতে পারে ফ্ল্যাগশিপ ফিচার

লিক এবং বিভিন্ন রিপোর্ট থেকে Pixel 9a ফোনটির প্রায় সমস্ত ডিটেইলসই জানা গেছে। গত বছর লঞ্চ করা Pixel 8a ফোনের এই আপকামিং সাক্সেসারে ক্যামেরা বার থাকবে না। এই ফোনে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন দেওয়া হতে পারে। এতে Tensor G4 প্রসেসর, 8GB RAM এবং 23W ওয়্যার্ড ও 7.5W ওয়্যারলেস চার্জিং সহ 5,100mAh ব্যাটারি যোগ করা হতে পারে। এই ফোনে 48MP ক্যামেরা থাকবে বলে জানা গেছে। Pixel 9a ফোনের 128GB স্টোরেজ সহ বেস মডেলের দাম $499 (~₹43,605) রাখা হতে পারে। আগামী 26 মার্চ থেকে এই ফোনটি সেল করা হবে বলে আশা করা হচ্ছে। গত বছর ভারতে Pixel 8a ফোনটি 52,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।