Home খবর 5G এর শক্তি আর শক্তিশালী গেমিং ফিচার্সের সাথে লঞ্চ হলো POCO F3 GT, এবার কি তাহলে হবে ইন্ডিয়াতে পোকোর রাজ?

5G এর শক্তি আর শক্তিশালী গেমিং ফিচার্সের সাথে লঞ্চ হলো POCO F3 GT, এবার কি তাহলে হবে ইন্ডিয়াতে পোকোর রাজ?

Poco F3 GT 5G স্মার্টফোনকে ভারতে আজকে লঞ্চ করে দেওয়া হয়েছে। কোম্পানি এই ডিভাইসের লঞ্চিং এর জন্য ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করেছিল। ইন্ডিয়াতে লঞ্চ করা পোকো এফ3 জিটি একটি গেমিং স্মার্টফোন যা মিডিয়াটেক ডায়মনসিটি 1200 প্রসেসর আর 120 হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে যুক্ত। এছাড়া ফিচার্স আর স্পেসিফিকেশন্স দেখে বলা হচ্ছে যে এই ফোনটি Redmi K40 Gaming Edition এর রিব্র‍্যান্ডেড ভার্সন। অথচ এটি কোনো নতুন কথা না এর আগেও কোম্পানি রেডমি ফোনকে রিব্র‍্যান্ডেড করে পোকো ব্র‍্যান্ডে লঞ্চ করেছে। আসুন আগে আপনাকে POCO F3 GT এর দাম, স্পেসিফিকেশন্স সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানাই।

POCO F3 GT এর ডিজাইন

পোকো এফ3 জিটিতে একটি এয়ারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম যুক্ত। কোম্পানি এতে বেবলের তিনটি লেভের দিয়েছে একদিকে একটি রেডিকেল বেবল, সবচেয়ে উপরে কন্কেভ বেবল আর অন‍্যদিকে স্কোয়ার বেবল আছে। এই বেবলের সাহায্যে ইউজার্স গেমিং এর অতুলনীয় এক্সপেরিয়েন্স নিতে পারবে। এছাড়া কোম্পানি ফোনের ফ্রন্ট সেন্টারে পাঞ্চহোল দিয়েছে। এর সাথেই ডিভাইসের চারটি কোন বেজলস যুক্ত। বটমে খুবই ছোট চিন পার্ট দেখা যাবে। ডিভাইসে সিরিজ 7000 অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেমের ব‍্যবহার করা হয়েছে আর এতে গ্লাস স‍্যান্ড‌উইচ ডিজাইন পাওয়া যাবে। রেয়ারে ট্রিপল ক‍্যামেরা সিস্টেম মেটাল ফ্রেমের মধ্যে আছে। এছাড়া এই স্মার্টফোনে বিশেষত গেম-সেন্ট্রিক ফিচার্সের মতো শোল্ডার বাটন আর ইন-বিল্ট কুলিং সিস্টেম আছে। ফোনের ফ্রন্ট আর রেয়ার দুই দিকেই গোরিলা গ্লাস 5 এর প্রটেকশন দেওয়া আছে।

POCO F3 GT এর ডিসপ্লে

POCO F3 GT স্মার্টফোনে 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া আছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz, টাচ স‍্যাম্পলিং রেট 480Hz। এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টের সাথে আসে। এর সাথেই ডিসপ্লের তিনদিকে 1.8mm এর বেজল দেওয়া আছে। কোম্পানির দাবি যে ফোনে খুবই কম বেজল আছে।

POCO F3 GT এর অসাধারণ প্রসেসর

Poco F3 GT 5G তে MediaTek Dimensity 1200 SoC প্রসেসর দেওয়া আছে। এর সাথে স্মার্টফোনে কুলিং সিস্টেম‌ও দেওয়া হয়েছে। এই কুলিং সিস্টেমে 8 টি গ্রাফাইট লেয়ার আর একটি একটি হোয়াইট গ্রাফিন লেয়ার‌ও আছে। এই সেট‌আপের সাথে POCO এর দাবি হলো যে এটি সবচেয়ে ভালো গেমিং এক্সপেরিয়েন্স দেবে। এর সাথেই ডিভাইসে গেমিং ট্রিগার‌ও দেওয়া হবে, যার সাহায্যে গেমিং সেশনের সময় ইউজার্সের গেমিং পারফরম্যান্স ভালো হবে।

POCO F3 GT এর ক‍্যামেরা

এই ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো ক‍্যামেরা সেন্সর দেওয়া আছে। এর সাথেই ক‍্যামেরা মডিউলকে চার দিক দিয়ে এম্বিয়েন্ট লাইট দেওয়া হয়েছে। আবার ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

POCO F3 GT এর ব‍্যাটারী আর কানেক্টিভিটি

পোকোর এই ফোনে 5,060mAh এর শক্তিশালী ব‍্যাটারী আর 67W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া আছে। কোম্পানির দাবি হলো যে ফোনটিকে 50 শতাংশ পর্যন্ত মাত্র 15 মিনিটে চার্জ করা যাবে। এছাড়া কোম্পানি ফোনটিকে চার্জ করার জন্য এল-শেপ চার্জিং কেবল দিয়েছে। ফোনে 5G কানেক্টিভিটির সাথে সমস্ত বেসিক ফিচার্স আছে।

POCO F3 GT এর প্রাইস এবং সেল

Poco F3 GT এর 6GB র‍্যাম আর 127GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 26,999 টাকা, 8GB র‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজের দাম 28,999 টাকা আর ফোনের টপ ভেরিয়েন্ট 8GB র‍্যাম এবং 256GB স্টোরেজের দাম 39,999 টাকা।

প্রী-অর্ডার 24 জুলাই দুপুর 12 টা থেকে শুরু হবে আর বিক্রি 26 জুলাই দুপুর 12 টা থেকে শুরু হবে। ডিভাইসটি ফ্লিপকার্টে উপলব্ধ হবে। ডিভাইসটি দুটি কালারে প্রেডেটার ব্ল‍্যাক, গানমেটাল সিল্ভার এ সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন