দীর্ঘ বেশ কিছু সময় থেকেই Poco-এর নতুন ফোন, Poco F4 GT সম্পর্কে নানা রকম তথ্য সামনে আসছে। বর্তমানে মডেল নম্বর 21121210G সহ এই ফোনটি FCC, IMEI, EEC এবং TUV সার্টিফিকেশন ওয়েবসাইটগুলিতে দেখা গেছে, এবং সেই খবরটি টিপস্টার অভিষেক যাদব টুইটারে জানিয়েছেন। সার্টিফিকেশন থেকে জানা গেছে যে এই স্মার্টফোনে একটি 4,560mAh ব্যাটারি থাকবে, যা MIUI 13 এবং হাই-রেস অডিও সাপোর্ট করবে। মনে করা হচ্ছে যে ডিভাইসটিকে চিনের বাইরে Redmi K50 গেমিং সংস্করণের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। এছাড়াও, POCO India এর কান্ট্রি ডিরেক্টর অনুজ শর্মা জানিয়েছেন যে, হ্যান্ডসেটটি 2022 সালের প্রথমার্ধে আত্মপ্রকাশ করবে।
POCO F4 GT ভারতে কবে লঞ্চ হবে এবং এর দাম কত হবে?
আসলে, অনুজ শর্মা ইন্ডিয়া টুডে টেককে বলেছেন যে POCO F4 GT 2022 সালের প্রথমার্ধে লঞ্চ হবে। POCO F4 GT সম্পর্কে মনে করা হচ্ছে যে, এটি লঞ্চ হওয়া POCO F3 GT-এর একটি আপগ্রেড সংস্করণ হবে, যা গত বছরের জুলাই মাসে লঞ্চ করা হয়েছিল। এগুলি ছাড়াও, রিপোর্টে বলা হয়েছে যে POCO F4 GT, POCO F3 GT-এর তুলনায় আরও ভাল স্পেসিফিকেশন সহ মার্কেটে আসবে। ভারতে POCO F4 GT-এর দাম 50,000 টাকার নিচে থাকবে।
Poco F4 GT 21121210G bags FCC, IMEI, EEC & TUV certification.
– MIUI 13
– 2280 * 2 = 4560mAh battery
-Hi-res audioBox content: Mobile phone, adapter, type C cable, sim ejector, protective case & type C to 3.5mm audio adapter#Xiaomi #Poco #PocoF4GT
FCC:https://t.co/XHDwWiWGc9 pic.twitter.com/SY6rsy1iUc— Abhishek Yadav (@yabhishekhd) February 14, 2022
সাক্ষাৎকারে, অনুজ শর্মা – POCO র জন্য একেবারে নতুন, সংশোধিত 4র্থ প্রজন্মের পোর্টফোলিওর সাথে পুরো পোর্টফোলিওকে সম্পূর্ণ নতুন ভাবে পেশ করার কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন যে কোম্পানির এখনও কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন ( 50,000 টাকার ঊর্ধ্বে ) আনার পরিকল্পনা নেই। এর মানে হল POCO F4 GT একটি মধ্য-রেঞ্জ স্মার্টফোন হবে যার দাম 50,000 টাকার কম হবে।
POCO F4 GT
POCO F4 GT-এর সার্টিফিকেশন থেকে জানা যায় যে এই স্মার্টফোনে একটি দুই-সেলের ব্যাটারি থাকবে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও, ডিভাইসটিতে একটি USB-C কেবল, সিম ইজেক্টর টুল, একটি বান্ডেল কেস এবং একটি টাইপ-সি থেকে 3.5 mm অডিও অ্যাডাপ্টার থাকবে। POCO F4 GT-এর স্পেসিফিকেশন সম্পর্কে সম্পূর্ণ তথ্য এখনও পাওয়া যায়নি। তবে এই ফোনে Redmi K50 গেমিং সংস্করণের অনুরূপ কনফিগারেশন থাকতে পারে বলে আশা করা যায়, যা 16 ফেব্রুয়ারি চিনে লঞ্চ হতে চলেছে।
লক্ষণীয় যে Xiaomi স্পষ্ট ভাবে জানিয়েছে যে Redmi K50 গেমিং স্মার্টফোনে স্টেরিও স্পিকার থাকবে, JBL এই স্পীকার টিউন করবে। এর সাথে K50 গেমিং স্মার্টফোনে Dolby Atmos সাপোর্ট দেওয়া হবে। এই রেডমি স্মার্টফোনে একটি ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে, যার মধ্যে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ হোল কাটআউট দেওয়া হবে। রেডমির আসন্ন গেমিং স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ক্যামেরা সেটআপের চারপাশে LED ফ্ল্যাশ দেওয়া হবে।
ক্যামেরা স্পেসিফিকেশনের কথা বললে, এই ফোনের প্রাইমারি ক্যামেরা হবে 64MP, যার সাথে 13MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা লেন্স দেওয়া হবে। Xiaomi-এর এই ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 16MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হবে। Redmi K50 গেমিং এডিশন স্মার্টফোনটি Qualcomm-এর Snapdragon 8 Gen 1 SoC-এর সঙ্গে দেওয়া যেতে পারে। Xiaomi-এর এই ফোনে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। এই Redmi স্মার্টফোনটি Android 12-এর উপর ভিত্তি করে MIUI 13-এ চলবে। Xiaomi-এর এই গেমিং স্মার্টফোনটি 16 ফেব্রুয়ারি চিনে লঞ্চ হতে চলেছে। বর্তমানে এই ফোন সম্পর্কে এতটুকুই তথ্য পাওয়া গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
