Home খবর লঞ্চের আগেই প্রকাশ্যে এল Poco F6 স্মার্টফোনের স্পেসিফিকেশন, শীঘ্রই হবে লঞ্চ

লঞ্চের আগেই প্রকাশ্যে এল Poco F6 স্মার্টফোনের স্পেসিফিকেশন, শীঘ্রই হবে লঞ্চ

পোকো বর্তমানে তাদের F6 সিরিজের ফোনে কাজ করছে। এই সিরিজের অধীনে Poco F6 এবং Poco F6 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রো মডেলের বিষয়ে কিছু জানা যায়নি। কিন্তু এর আগেও আমরা পোকো এফ6 ফোনটির এক্সক্লুসিভ খবর কভার করেছি। আবার পোকো এফ6 ফোনটির স্পেসিফিকেশন লিকের মাধ্যমে দেখা গেছে। জানা যাচ্ছে ফোনটি এপ্রিল বা মে মাসে লঞ্চ হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই বিষয়ে।

Poco F6 এর স্পেসিফিকেশন (লিক)

Poco F6 স্মার্টফোন লঞ্চের আগে অ্যান্ড্রয়েড হেডলাইন্স এই ফোনটির সম্পর্কে ডিটেইলস শেয়ার করেছে।

জানিয়ে রাখি নতুন Poco F6 স্মার্টফোনটি Redmi Note 13 Turbo ফোনের রিব্র্যান্ড ভার্সন বলে মনে করা হচ্ছে। এই ফোনটি শীঘ্রই চীনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তাই ধারণা করা যাচ্ছে এই Poco F6 স্মার্টফোনটি টার্বো মডেল লঞ্চের পর বাজারে আসতে পারে। অর্থাৎ এই ফোনটি এপ্রিল বা মে মাসে লঞ্চ হতে পারে।