Home খবর 2K AMOLED ডিসপ্লে,100W চার্জিং এবং 6210mAh ব্যাটারি সহ লিক হল POCO F8 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন

2K AMOLED ডিসপ্লে,100W চার্জিং এবং 6210mAh ব্যাটারি সহ লিক হল POCO F8 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন

26 নভেম্বর POCO তাদের F8 সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে POCO F8 Pro এবং POCO F8 Ultra ফোনটি পেশ করা হবে। দুর্দান্ত মিউজিক এক্সপিরিয়েন্সের জন্য ফোনটি Bose স্পিকার সহ লঞ্চ করা হবে। গ্লোবাল লঞ্চের আগেই এই সিরিজের POCO F8 Pro ফোনের তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO F8 Pro ফোনের ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি ডিটেইলস সম্পর্কে।

POCO F8 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং Xiaomi HyperOS সহ লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে প্রসেসিঙের জন্য ফোনটিতে কোয়ালকমের Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হবে। এটি 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি একটি 8-কোর মোবাইল চিপসেট, যা 4.32GHz হাই ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। একইসঙ্গে লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী POCO F8 Pro ফোনটিতে LPDDR5X RAM এবং UFS 4.0 Storage থাকবে।

লিক তথ্য অনুযায়ী POCO F8 Pro 5G ফোনটিতে 2510 x 1156 পিক্সেল রেজোলিউশন সহ 6.59 ইঞ্চির 2K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট এবং আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করবে। ফোনটির স্ক্রিনে হাই নিট ব্রাইটনেস আউটপুট থাকতে পারে।

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী কোম্পানির POCO F8 Pro ফোনটি মেটাল ফ্রেম দিয়ে তৈরি করা হবে এবং ফোনটি IP69 রেটিং সহ বাজারে লঞ্চ করা হবে। অর্থাৎ POCO F8 Pro ফোনটি জলে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে। এই ফোনটির ডায়মেনশন 157.49 × 75.25 × 8mm এবং ওজন 199 গ্রাম হবে।

ফটোগ্রাফির জন্য POCO F8 Pro 5G ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটির ব্যাক প্যানেলে f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর, 50MP 2.5x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য POCO F8 Pro ফোনটিতে 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে বলে জানা গেছে।

আজকের দিনে দাঁড়িয়ে বেশিরভগ ফোনই 7000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হচ্ছে, তবে Poco F8 Pro ফোনটি 6210mAh ব্যাটারি সহ পেশ করা হবে বলে জানা গেছে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য POCO F8 Pro 5G ফোনটিতে 100W ফাস্ট চার্জিং দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত ফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে কি না সেই বিষয়ে জানানো হয়নি। আসন্ন Poco F8 Pro ফোনের সঠিক তথ্য জানার জন্য 26 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।