আজ Xiaomi সাব-ব্র্যান্ড POCO গ্লোবাল বাজারে তাদের ‘এফ8 সিরিজ’ লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে সিরিজের অধীনে শক্তিশালী পারফরমেন্স, অসাধারণ মিউজিক এবং অ্যাডভান্স ফিচার সহ POCO F8 Pro এবং POCO F8 Ultra স্মার্টফোনদুটি পেশ করা হয়েছে। POCO F8 Pro স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO F8 Ultra স্মার্টফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস।
POCO F8 Ultra স্মার্টফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট $729 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 65,000 টাকা এবং 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট $799 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 71,299 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি Black এবং Denim Blue কালার অপশনে সেল করা হবে।
POCO F8 Ultra স্মার্টফোনটিতে 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 4.6GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের লেটেস্ট এবং শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। বাজারে উপস্থিত OnePlus 15, realme GT 8 Pro এবং iQOO 15 স্মার্টফোনগুলি একই প্রসেসর সহ কাজ করে।
হেভি গেমিং চলাকালীন স্মার্টফোনটি ঠান্ডা রাখতে 6,700mm² ভেপার চেম্বার দেওয়া হয়েছে। অন্যদিকে দুর্দান্ত গেমিং ভিজ্যুয়াল উপভোগ করার জন্য Poco F8 Ultra স্মার্টফোনটিতে VisionBoost D8 চিপ রয়েছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং HyperOS 3 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানি তাদের এই নতুন স্মার্টফোনটি 4 জেনারেশন OS আপগ্রেড এবং 6 বছরের সিকিউরিটি আপডেট সহ পেশ করেছে।
ফটোগ্রাফির জন্য POCO F8 Ultra স্মার্টফোনটিতে তিনটি 50 মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। স্মার্টফোনের ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি OIS ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য POCO F8 Ultra স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
POCO F8 Ultra স্মার্টফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। জানিয়ে রাখি স্মার্টফোনটি মেটাল ফ্রেম দিয়ে তৈরি এবং এটি IP68 রেটিং পেশ করা হয়েছে।
স্মার্টফোনে গান শুনতে ভালোবাসেন এমন ইউজারদের জন্য POCO F8 Ultra ফোনটির ব্যাক প্যানেলে Bose এর স্পিকার দেওয়া হয়েছে। এই 2.1 চ্যানেল সহ স্পিকার সিস্টেমে একটি উফার এবং দুটি স্পিকার রয়েছে। অর্থাৎ এই স্মার্টফোনে দারুণ সাউন্ড কোয়ালিটির পাশাপাশি খুব জোরে গান বাজানো যাবে। এই ফোনটি কিছু ইউজারদের আজ থেকে 15-20 বছর আগের চাইনিজ ফোনগুলির কথা মনে করাতে বাধ্য। যেসব ফোনে এই বাড়িতে গান চালু করলে আওয়াজের চোটে পাশের বাড়ির ছোট বাচ্চার ঘুম ভেঙে যেত।
পাওয়ার ব্যাকআপের জন্য POCO F8 Ultra 5G ফোনটিতে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই প্রথম POCO F8 সিরিজ এত বড় ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে এই শক্তিশালী ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 100W ওয়ার্ড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
