Poco তাদের F9 সিরিজের অধীনে নতুন দুটি ফ্ল্যাগশিপ Poco F9 Pro এবং Poco F9 Ultra স্মার্টফোন পেশ করা হতে পারে। সম্প্রতি লিকের মাধ্যমে ফোনের রেন্ডার, স্পেসিফিকেশন এবং সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। লিক অনুযায়ী আপকামিং F9 Pro এবং F9 Ultra ফোনটি চীনের বাজারে উপস্থিত Redmi K100 Pro এবং Redmi K100 Pro Max ফোনের রিব্রান্ডেড ভার্সন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Poco F9 Pro এবং Poco F9 Ultra ফোনের লিক রেন্ডার ডিটেইলস সম্পর্কে।
Poco F9 Pro ফোনের লিক স্পেসিফিকেশন
লিক অনুযায়ী Poco F9 Pro ফোনটিতে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে 1156×2510 পিক্সেল রেজোলিউশন, 185Hz রিফ্রেশ রেট এবং 4,500 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হতে পারে। ফোনটিতে Gorilla Glass 7i প্রোটেকশন থাকবে বলে আশা করা হচ্ছে।
প্রসেসিঙের জন্য Poco F9 Pro ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনটি 12GB এবং 16GB RAM সহ 256GB ও 512GB পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।
Poco F9 Pro ফোনের ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ফোনে OIS সাপোর্টেড 200MP প্রাইমারি ক্যামেরা, 2.5x অপটিক্যাল জুম সহ 50MP টেলিফটো ক্যামেরা ও 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
Poco F9 Ultra ফোনের লিক স্পেসিফিকেশন
আপকামিং Poco F9 Ultra ফোনটি সিরিজের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 6.9 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1200×2608 পিক্সেল রেজোলিউশন, 185Hz রিফ্রেশ রেট এবং 4,500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। এই ডিসপ্লেতে Gorilla Glass 7i প্রোটেকশন থাকতে পারে।
Poco F9 Ultra ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। এতে 12GB এবং 16GB RAM সহ 256GB ও 512GB স্টোরেজ অপশন থাকতে পারে।
এই সিরিজের Ultra মডেলের ক্যামেরা সেটআপ সম্পূর্ণ আলাদা রাখা হতে পারে। এই ফোনে OIS সাপোর্টেড 200MP প্রাইমারি ক্যামেরা, 5x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হতে পারে। অর্থাৎ ক্যামেরার দিক থেকে আল্ট্রা মডেম বিশেষভাবে জুম ফটোগ্রাফির ওপর ফোকাস করতে পারে।
Poco F9 Pro ফোনটিতে 6,330mAh ব্যাটারি দেওয়া হতে পারে। তবে F9 Ultra ফোনের বড় 8,050mAh ব্যাটারি থাকবে বলে জানা গেছে। জানিয়ে রাখি Redmi K100 Pro এবং K100 Pro Max ফোনদুটি চীনে 8,580mAh এবং 9,070mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছে। অর্থাৎ Poco এর গ্লোবাল মডেলের ব্যাটারি সাইজ অনেকটাই কম হতে পারে।
Poco F9 Pro এবং Poco F9 Ultra ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। ফোনটিতে মেটাল ফ্রেম এবং ফাইবার গ্লাস- রিইনফোর্সড প্লাস্টিক ব্যাক থাকতে পারে। উভয় ফোনই জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP69 সহ লঞ্চ করা হতে পারে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনদুটিতে Bose স্পিকার দেওয়া হতে পারে। অন্যদিকে Poco F9 Ultra ফোনটিতে বিশেষ LED রিং থাকতে পারে, যা নোটিফিকেশনের ক্ষেত্রে ব্যাবহার করা হতে পারে। অন্যদিকে Poco ফোনের ডিজাইন অন্যান্য ফোনের চেয়ে আলাদা হতে পারে।
Poco F9 Pro এবং F9 Ultra ফোনের দাম
Poco F9 Pro ফোনটির প্রাথমিক দাম €799 অর্থাৎ প্রায় 88,013 টাকা এবং Poco F9 Ultra ফোনের দাম €999 ভারতীয় কারেন্সি অনুযায়ী 1,10,034 টাকা রাখা হতে পারে বলে জানা গেছে। তবে এই ফোনের দাম বিভিন্ন বাজারের হিসাবে কমানো বা বাড়ানো হতে পারে।
এই লিক সঠিক হলে Poco F9 Pro এবং F9 Ultra ফোনদুটি কোম্পানির এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ফোনগুলির লিস্টে স্থান করে নিতে পারে। যারা এই ফোনদুটি কেনার কথা ভাবছেন, তারা এইগুলি লঞ্চের অপেক্ষা করতে পারেন।
