গ্লোবাল বাজারে POCO তাদের POCO F9 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির পাশাপাশি POCO F9 Ultra স্মার্টফোনও পেশ করা হয়েছে। নতুন F9 Pro ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 V Series প্রসেসর সহ 185Hz সাপোর্টেড AMOLED ডিসপ্লে, 200MP ক্যামেরা, 6,330mAh বড় ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের 50W ওয়্যারলেস চার্জিং এবং টেলিফটো ক্যামেরা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO F9 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
POCO F9 Pro ফোনের স্পেসিফিকেশন
POCO F9 Pro ফোনে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2510 x 1156 পিক্সেল রেজোলিউশন এবং 185Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনের ডিসপ্লেতে 68 বিলিয়ন কালার এবং DCI-P3 সাপোর্ট রয়েছে। এছাড়া ফোনের সাধারণ ব্যাবহারে 4,500 নিটস এবং সিলেক্টেড HDR কন্টেন্ট চলাকালীন 10,000 নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে।
এই ফোনটিতে ফুল-রেঞ্জ DC ডিমিং, 16,000 ডিমিং লেভেল এবং কমপক্ষে 1 নিট ব্রাইটনেস দেওয়া হয়েছে। একইসঙ্গে চোখ সুরক্ষিত রাখার জন্য ফোনটি TUV Rheinland ফ্লিকার ফ্রি, হার্ডওয়্যার লেভেল লো ব্লু লাইট, ইন্টেলিজেন্ট আই কেয়ার এবং সার্কাডিয়ান-ফ্রেন্ডলি ভিউয়িং সার্টিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে।
POCO F9 Pro ফোনে 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরী Qualcomm এর Snapdragon 8 Elite Gen 5 V Series (SM8850-1-AB) প্রসেসর দেওয়া হয়েছে। এতে থার্জেড নারেশন Qualcomm Oryon CPU কোর রয়েছে। এই প্রসেসর 4.6GHz ক্লক স্পীড পর্যন্ত কাজ করতে সক্ষম। কোম্পানির ফোনটিতে VisionBoost D8 গ্ৰাফিক্স চিপ যোগ করা হয়েছে। ফলে সাপোর্টেড গেম চলাকালীন ফ্রেম ইন্টারপোলেশনের সাহায্যে 185fps পর্যন্ত আউটপুট পাওয়া যাবে। এতে Game HDR এবং AI Super Resolution ফিচার রয়েছে।
হেভি গেমিঙের সময় ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ফোনটিতে 3D IceLoop কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এতে 26,000 বর্গ মিলিমিটার হিট ডিসপেনশন এরিয়া এবং 5,200 বর্গ মিলিমিটার লিকুইড হিট পাইপ এরিয়া রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী বিভিন্ন টেস্ট চলাকালীন এই সিস্টেম SoC এর 3 ডিগ্ৰী সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে পারে। ফোনটিতে 12GB LPDDR5X Ultra RAM দেওয়া হয়েছে। অন্যদিকে স্টোরেজের জন্য ফোনে 256GB এবং 512GB UFS 4.1 সাপোর্ট করে।
POCO F9 Pro স্মার্টফোনটিতে 6,330mAh সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 100W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফিচারের মাধ্যমে ফোনটি মাত্র 19 মিনিটে 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। একইভাবে 50W ওয়্যারলেস চার্জিঙের সাহায্যে ব্যাটারি 50 শতাংশ চার্জ হতে সময় লাগবে প্রায় 35 মিনিট। এই ফোনের মাধ্যমে অন্যান্য ডিভাইসও চার্জ করা যাবে। অর্থাৎ ফোনটিতে 27W ওয়্যারড রিভার্স চার্জিং এবং 22.5W ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে।
ফটোগ্রাফির জন্য POCO F9 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে OIS সাপোর্টেড 200MP প্রাইমারি ক্যামেরা, 50MP ফ্লোন্টিং টেলিফটো ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। ফোনের 2.5x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP টেলিফটো ক্যামেরা 60mm ফোকাল লেন্থ সহ লঞ্চ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
POCO F9 Pro ফোনে Bose টিউন সাপোর্টেড সিমেট্রিক্যাল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে। ফোনটিতে Dynamic এবং Balanced সাউন্ড প্রোফাইল রয়েছে। বিভিন্ন আওয়াজের লেভেলে পরিস্কার অডিওর জন্য এতে অতিরিক্ত সাউন্ড টিউনিং যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 রেটিং যোগ করা হয়েছে।
POCO F9 Pro ফোনের দাম
গ্লোবাল বাজারে POCO F9 Pro ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 699 ডলার অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 66,362 টাকা রাখা হয়েছে। অন্যদিকে ফোনের 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 769 ডলার অর্থাৎ প্রায় 73,007 টাকা দামে পেশ করা হয়েছে। POCO F9 Pro ফোনটি White এবং Aurora Green কালার অপশনে লঞ্চ করা হয়েছে। Aurora Green মডেলের ব্যাক প্যানেল এটির অন্যতম বিশেষত্ব। এটি রোদ বা ঘরের আলোয় গ্লো করে।
