Xiaomi, Oppo আর Samsung এর পরে Poco ও গ্রাহকদের ঝাটকা দিয়ে নিজের বাজেট সেগ্মেন্টের স্মার্টফোন Poco M3 এর দাম বাড়িয়ে দিয়েছে। Poco M3 স্মার্টফোনকে কোম্পানি নিজের ইউনিক ডিজাইনের সাথে এই বছরের শুরুতে লঞ্চ করেছিল। কোরোনা মহামারী চলায় গ্লোবাল মার্কেটে স্মার্টফোনের কম্পোনেন্ট যেমন চিপসেট, ক্যামেরা, সেন্সর আর ডিসপ্লে সহ অন্যান্য পার্টের সাপ্লাই প্রভাবিত হওয়ার সাথে এর দামও বেড়ে গেছে। এই কারনেই স্মার্টফোন কোম্পানি গুলিকে নিজের ফোনের দামের প্রায় বাড়াতে হচ্ছে। এখানে আমরা আপনাকে Poco M3 স্মার্টফোনের নতুন দাম সম্পর্কে জানাবো।
Poco M3 স্মার্টফোনের দাম
Poco M3 স্মার্টফোনের দাম কোম্পানি 500 টাকা বাড়িয়েছে। Poco M3 স্মার্টফোন ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। এই স্মার্টফোনের প্রথম ভেরিয়েন্ট 6GB র্যাম আর 64GB স্টোরেজের সাথে আসে। এই ভেরিয়েন্টকে এখন 11,499 টাকা দামে কেনা যাবে। কোম্পানি এই ভেরিয়েন্টকে ভারতে 10,999 টাকা দামে পেশ করেছিল। আবার Poco M3 স্মার্টফোনের দ্বিতীয় ভেরিয়েন্ট 6GB র্যাম আর 128GB স্টোরেজের স্মার্টফোনটি এখন 12,499 টাকায় কেনা যাবে। এই ভেরিয়েন্টকে কোম্পানি 11,999 টাকা দামে লঞ্চ করেছিল।
Poco M3 স্পেসিফিকেশন্স
POCO M3 স্মার্টফোনে 6.53 ইঞ্চির ফুলএইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 60Hz আর স্ক্রিন টু বডি রেশিও 90 শতাংশ। পোকোর এই ফোনকে কোয়ালকমের অক্টাকোর প্রসেসরের স্ন্যাপড্রাগন 662 এর সাথে পেশ করেছে। পোকো এই ফোনটিকে 6GB র্যামের সাথে 64GB আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে। POCO M3 স্মার্টফোনকে Android 10 ওএস এ লঞ্চ করেছে যা মিইউআই 12 এর সাথে কাজ করে।
ক্যামেরা স্পেসিফিকেশন্সের কথা বললে POCO M3 তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যার প্রাইমারি ক্যামেরা সেন্সর 48 মেগাপিক্সেলের। এর সাথেই অন্য ক্যামেরা সেন্সরের কথা বললে এতে 2 মেগাপিক্সেলের ডেপ্থ আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আছে। আবার সেল্ফির জন্য পোকোর স্মার্টফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে। এর সাথেই POCO M3 স্মার্টফোনে 6,000mAh এর বড়ো ব্যাটারী দেওয়া আছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য ফোনে ডুয়াল 4G এলটিই, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.0, জিপিএস আর ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট দেওয়া আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











