26 নভেম্বর Poco তাদের ফ্ল্যাগশিপ F8 Pro এবং F8 Ultra ফোনটি লঞ্চ করতে চলেছে। এর মধ্যেই কোম্পানির M8 সিরিজের ডিটেইলস জানা গেছে। NBTC ওয়েবসাইটে আপকামিং সিরিজের POCO M8 5G ফোনটিতে লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম জানা গেছে। তাই খুব তাড়াতাড়ি ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO M8 5G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
NBTC সাইটে POCO M8 5G ফোনটি 25118PC98G মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। নিচে দেওয়া লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম দেখা গেছে। এই লিস্টিঙের জন্য শীঘ্রই ফোনটি বাজারে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি বেশ কিছু দিন আগে একই মডেল নাম্বার সহ ফোনটি BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছিল। অর্থাৎ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফোনটি ভারত সহ গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে।
আপকামিং ফোনটি 5G কানেক্টিভিটি সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটি ডিসপ্লে, ব্যাটারি, প্রসেসর এবং অন্যান্য ফিচারের ক্ষেত্রে আপগ্রেড দেখা যাবে। আগামী দিনে এই ফোনের আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে। নিচে আগের Poco M7 5G ফোনের ডিটেইলস জানানো হল।
POCO M7 5G ফোনটিতে 6.88 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 1640 x 720 পিক্সেল রেজোলিউশন ও 600 নিটস হাই ব্রাইটনেস মোড ও TÜV Rheinland সার্টিফিকেশন সাপোর্ট করে। ফোনটিতে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি 6GB+128GB এবং 8GB+128GB স্টোরেজ অপশনে সেল করা হয় এবং microSD কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যায়। একইসঙ্গে ফোনের 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM রয়েছে। POCO M7 5G ফোনটি Android 14 এবং HyperOS অপারেটিং সিস্টেম সহ কাজ করে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 2 বছরের Android আপডেট এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেওয়া হয়েছে।
POCO M7 5G ফোনটিতে 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে ভিডিও কল ও সেলফির জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ফোনটিতে 5,160mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জ করার জন্য 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কনেক্টিভিটির জন্য ফোনটিতে 5G, 4G LTE, ডুয়েল-ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.4, GPS এবং USB Type-C পোর্ট যোগ করা হয়েছে। একইসঙ্গে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP52 রেটিং ও 150% ভলিউম বুস্ট ফিচার রয়েছে।
জানিয়ে রাখি আসন্ন POCO M8 5G ফোন বাজারে লঞ্চের পর Infinix, Realme এবং Tecno ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। তবে এখনও পর্যন্ত এই প্রতিযোগিতা সম্পর্কে সঠিক তথ্য প্রকাশ্যে আসেনি। যারা কম বাজেটে একটি ফোন খুঁজছেন, তাঁরা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।
