Qualcomm Snapdragon 4 Gen 5 প্রসেসর সহ ভারতের প্রথম স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। চাইনিজ মোবাইল ব্র্যান্ড পোকো আজ দেশের বাজারে POCO M8x 5G স্মার্টফোন পেশ করেছে। মিড বাজেট সেগমেন্টের এই ফোনটিতে 7900mAh ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.9 ইঞ্চির স্ক্রিন এবং 50MP ক্যামেরা দেওয়া হয়েছে। এই নতুন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
POCO M8x 5G ফোনের স্পেসিফিকেশন
POCO M8x 5G ফোনে Qualcomm Snapdragon 4 Gen 5 চিপসেট যোগ করা হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 650K+ AnTuTu স্কোর পেয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড Xiaomi HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে 4 জেনারেশন ওএস আপডেট এবং 6 বজর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
এই ফোনে 12439mm Ultra-Large Graphite Cooling শীট রয়েছে, ফলে হেভি প্রসেসিং ও গেমিঙের সময় ফোনটি খুব বেশি গরম হবে না। এই ফোনে LPDDR4x RAM দেওয়া হয়েছে, ফলে ফাস্ট ও স্মুথ মাল্টি টাস্কিং করা যাবে। এই ফোনে Expandable RAM টেকনোলজি যোগ করা হয়েছে, যার সাহায্যে ফোনের 6GB Physical RAM এর সঙ্গে 6GB Virtual RAM যোগ করে 12GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।
POCO M8x 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 7900mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে সাধারণ ব্যাবহারে এই ফোনে তিন দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 22.5W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে, ফলে এই ফোনের সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।
এই ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 825nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন দেওয়া হয়েছে। এছাড়াও এই স্ক্রিনে Wet Touch ফিচার যোগ করা হয়েছে, ফলে ভেজা হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।
POCO M8x 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে 2x in-sensor zoom উপভোগ করা যাবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
POCO M8x 5G ফোনের দাম
ভারতের বাজারে POCO M8x 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 4GB RAM + 128GB Storage বেস মডেলের দাম রাখা হয়েছে 20,999 টাকা। একইভাবে ফোনটির টপ মডেলে 6GB RAM এর সঙ্গে 128GB Storage রয়েছে এবং এই মডেলটি 22,999 টাকা দামে পেশ করা হয়েছে। আগামী 27 আগস্ট থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি Black, Blue এবং Leather Green কালার অপশনে এই ফোনটি সেল করা হবে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে প্রাথমিক সেলে এই ফোনের দামে 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এর ফলে POCO M8x 5G ফোনটির এফেক্টিভ স্টার্টিং প্রাইস পড়বে মাত্র 18,999 টাকা।
