Poco Phone Deal : উৎসবের আগেই পোকোর বাজিমাত, এইসব স্মার্টফোনে পাওয়া যাচ্ছে অভাবনীয় ডিসকাউন্ট

শপিং সাইট ফ্লিপকার্টের অ্যানুয়াল ফেস্টিভ্যাল সেল Big Billion Days এর আগে অফার শুরু হয়ে গেছে। ভারতে অত‍্যন্ত দ্রুত জনপ্রিয়তা লাভ করা শাওমির সাব ব্র‍্যান্ড পোকো Flipkart Big Billion Days সেলে শুরুর আগেই তাদের স্মার্টফোনে দুর্দান্ত ডিল এবং অফার ঘোষণা করেছে। কোম্পানির দেওয়া এই অফারে ক্রেতারা অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত ফোনগুলি সস্তায় কেনার সুযোগ পাবেন। ইতিমধ্যেই পোকো স্মার্টফোনের দামে অফার লাইভ হয়ে গেছে। এই পোস্টে আমরা কোম্পানির ডিল এবং অফার সম্পর্কে আলোচনা করব।

Poco Phone Deal Smartphone

  • Poco X4 Pro 5G
  • POCO M4 Pro 5G
  • POCO M5

POCO X4 Pro 5G

POCO X4 Pro 5G ফোনটি শক্তিশালী Qualcomm Snapdragon 695 চিপসেটে রান করে। এটি কোম্পানির ‘এক্স’ সিরিজের প্রথম 120Hz Super AMOLED স্ক্রিন এবং 360Hz টাচ স‍্যাম্পেলিং রেটযুক্ত স্মার্টফোন। এই ফোনে 67W MMT সনিক চার্জিং ফিচার রয়েছে যা মাত্র 15 মিনিটের মধ্যে ফোন ফুল চার্জ করতে সক্ষম। POCO X4 Pro 5G ফোনে 64MP প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম‍্যাক্রো লেন্স রয়েছে।

POCO M4 Pro 5G

POCO M4 Pro 5G ফোনটি MediaTek Dimensity 810 চিপসেটে রান করে। এতে 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.6 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে যার টাচ স‍্যাম্পেলিং রেট 240Hz। এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব‍্যাটারি যোগ করা হয়েছে। POCO M4 Pro 5G তে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে যার প্রাইমারি ক‍্যামেরা সেন্সর 50MP এবং দ্বিতীয় সেন্সরটি 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।

POCO M5

ইতিমধ্যে ফ্লিপকার্টে কোম্পানির লেটেস্ট POCO M5 ফোনটির সেল শুরু হয়ে গেছে। এই ফোনেও কোম্পানির পক্ষ থেকে অফার দেওয়া হয়েছে। POCO M5 ফোনটিতে 2400 x 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.58-ইঞ্চির FHD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশরেট 90Hz, টাচ স‍্যাম্পেলিং রেট 240Hz এবং এটি Corning Gorilla Glass 3 দিয়ে প্রোটেক্টেড। এই ফোনটি MediaTek Helio G99 SoC চিপসেটে রান করে এবং গ্ৰাফিক্সের জন্য এতে Mali-G57 MC2 GPU আছে। এতে 50MP ISOCELL JN1 সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব‍্যাটারি আছে।

প্রথম দিনের অফার

  1. Disney+ Hotstar এর এক বছরের সাবস্ক্রিপশন
  2. 6 মাসের ফ্রি স্ক্রিন প্রোটেকশন
  3. 500 টাকা পর্যন্ত সুপার কয়েন অতিরিক্ত ডিসকাউন্ট

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here