Home খবর 8,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে POCO X3 Pro, জেনে নিন কিভাবে পাবেন বেনিফিট

8,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে POCO X3 Pro, জেনে নিন কিভাবে পাবেন বেনিফিট

কয়েক দিন আগে পোকো ভারতে তাদের নতুন স্মার্টফোন POCO X3 Pro লঞ্চ করেছিল। দুটি ভেরিয়েন্টে লঞ্চ হ‌ওয়া এই ফোনটির প্রাথমিক দাম রাখা হয় 18,999 টাকা। কিন্তু এখন এই লেটেস্ট ফোনটি 8,000 টাকা সস্তায় অর্থাৎ মাত্র 10,999 টাকা দামে পাওয়া যাচ্ছে। জেনে অবাক হলেন? বিশ্বাস না হলেও এটাই সত্যি। পোকো ইন্ডিয়া তাদের ফ‍্যানদের জন্য এই বিশেষ অফার নিয়ে এসেছে যেখানে ফোনটির 6 জিবি ও 8 জিবি উভয় র‍্যাম ভেরিয়েন্টে 8,000 টাকার অফার পাওয়া যাচ্ছে।

শপিং সাইট ফ্লিপকার্টের সঙ্গে হাত মিলিয়ে পোকো তাদের POCO X3 Pro ফোনটিতে এতসুন্দর অফার দিচ্ছে। ফোনটির প্রথম সেল আগামী 6 এপ্রিল অনুষ্ঠিত হবে এবং এই সেলে ফোনটি সর্বোচ্চ 8,000 টাকা কম দামে কেনা যাবে। পুরোপুরি 8,000 টাকা ছাড় পাওয়ার জন্য ইউজারদের এক‌ই সঙ্গে ব‍্যাঙ্ক কার্ড এবং এক্সচেঞ্জ অফার ব‍্যবহার করতে হবে। কম দামে POCO X3 Pro কেনার জন্য ইউজারদের আইসিআইসিআই ব‍্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে।

অফার ডিটেইলস

POCO X3 Pro কেনার সময় পুরোনো POCO F1 এক্সচেঞ্জ করলে 7,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া যদি কেউ আইসিআইসিআই ব‍্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন তবে অতিরিক্ত আরও 1,000 টাকার ছাড় পাওয়া যাবে। অর্থাৎ POCO X3 Pro এর কেনাকাটায় সর্বোচ্চ 8,000 টাকার ছাড় উপভোগ করা যাবে। উল্লেখ্য শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটির সেলের সময় এই অফার পাওয়া যাবে।

দাম

ভারতে POCO X3 Pro ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 18,999 টাকা। এক‌ইভাবে ফোনটির বড় ভেরিয়েন্ট 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিসহ 20,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। 8,000 টাকা ছাড় দিয়ে POCO X3 Pro এর 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 10,999 টাকা এবং 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 12,999 টাকা দামে কেনা যাবে।

POCO X3 Pro

কোম্পানির পক্ষ থেকে POCO X3 Pro ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.67 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেটে কাজ করে এবং কর্নিং গোরিলা গ্লাস 6 দিয়ে প্রোটেক্টেড। POCO X3 Pro ফোনটি Steel Blue, Graphite Black এবং Golden Bronze কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

POCO X3 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমযুক্ত মিইউআই 12 এ কাজ করে।।প্রসেসিঙের জন্য এতে 2.96 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 7 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 860 চিপসেট যোগ করা হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 640 জিপিইউ রয়েছে। POCO X3 Pro তে LPDFR4x RAM এবং UFS 3.1 স্টোরেজ টেকনোলজি যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,160 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য POCO X3 Pro তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের Sony IMX 572 প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য POCO X3 Pro তে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত।20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন