Highlights
- POCO X5 বেঞ্চমার্কিং সাইট Geekbench-এ তালিকাভুক্ত হয়েছে।
- এই ফোনটি 8GB র্যাম সাপোর্ট করবে বলে জানা গেছে।
- Poco X3 স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 695 প্রসেসর থাকতে পারে।
Poco X5 সিরিজ শীঘ্রই ভারতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি স্পষ্টভাবে না বললেও অনুমান করা হচ্ছে যে POCO X5 এবং POCO X5 Pro ফোন দুটি শীঘ্রই ভারতে লঞ্চ হবে। প্রতিদিনই এই মোবাইল ফোন গুলির সম্পর্কে একাধিক লিক রিপোর্ট সামনে আসছে।Poco X5 এর ভ্যানিলা মডেল বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে তালিকাভুক্ত করা হয়েছে। সেখান থেকে এই ফোনটির অনেক গুরুত্বপূর্ণ ফিচার ও স্পেসিফিকেশনের সামনে এসেছে। আরও পড়ুন: 10 হাজার টাকা রেঞ্জে লঞ্চ হল সস্তা Moto E13 স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং দাম
POCO X5 স্মার্টফোনটি 22 জানুয়ারি Geekbench এ তালিকাভুক্ত হয়েছে। যেখানে ফোনটি মডেল নম্বর 22111317PG সহ সার্টিফাইড হয়েছে। যদিও এখানে ফোনটির নাম উল্লেখ করা হয়নি, তবে অনুমান করা হচ্ছে যে এই ফোনটি POCO X5 নামে মার্কেটে প্রবেশ করবে। এই ফোনটি সিঙ্গেল-কোরে 693 এবং মাল্টি-কোরে 2113 স্কোর পেয়েছে।
POCO X5
- 6.7″ FHD+ AMOLED ডিসপ্লে
- 120Hz রিফ্রেশরেট
- Qualcomm Snapdragon 695
- 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা
- 33W 5,000mAh ব্যাটারি
Geekbench এর তালিকা অনুযায়ী Poco X5 স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 695 octa-core প্রসেসর থাকবে যা 2.21GHz ক্লক স্পিডে কাজ করবে। গ্রাফিক্সের জন্য এই স্মার্টফোনে Adreno 619 GPU দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। গিকবেঞ্চে এই ফোনটি 8GB র্যাম সহ তালিকাভুক্ত হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 OS সহ মার্কেটে আসবে৷ আরও পড়ুন: 12 মাস চলবে এই রিচার্জ প্ল্যানগুলি, প্রতিদিন পাবেন 2.5GB ডেটা এবং ফ্রি কলিং এর সুবিধা
লিক রিপোর্ট অনুযায়ী এই মোবাইল ফোনটি 5,000 mAh ব্যাটারি সহ লঞ্চ করা যেতে পারে যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করবে। এই Poco ফোনে AMOLED প্যানেলে নির্মিত একটি 6.7-ইঞ্চি FullHD+ ডিসপ্লে দেখা যাবে এবং এই ফোনটি 120Hz রিফ্রেশরেটে কাজ করবে। আশা করা হচ্ছে যে এই স্ক্রিনটি পাঞ্চ-হোল স্টাইলে নির্মিত হবে।
ফটোগ্রাফির জন্য Poco X5 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। লিক রিপোর্ট অনুসারে, এই ফোনের ব্যাক প্যানেলে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হবে, যেখানে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 8-মেগাপিক্সেল সেন্সর থাকবে। তবে POCO X5 স্মার্টফোনটির নিশ্চিত স্পেসিফিকেশন জানার জন্য ফোনটির লঞ্চ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরও পড়ুন: স্মার্টফোনের খারাপ নেটওয়ার্ক কানেক্টিভিটি নাকি ইন্টারনেট স্পিড, কোন কারণে বেশি চিন্তিত? জেনে নিন সমাধান
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
