11 জানুয়ারি লঞ্চ হবে Poco X6 Series, দেখে নিন কেমন হতে পারে স্পেসিফিকেশন

সম্প্রতি পোকোর তরফ থেকে একটি টিজার জারি করা হয়েছিল, যেখানে কোম্পানির পক্ষ থেকে নতুন বছরে নতুন সিরিজের ফোন লঞ্চের আভাস দেওয়া হয়েছিল। এবার কোম্পানির অফিসিয়ালি ভারতে তাদের POCO X6 Series সিরিজের লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। এই সিরিজের অধীনে Poco X6 এবং Poco X6 Pro ফোন লঞ্চ করা হতে পারে। যদিও এখনও পর্যন্ত কোম্পানি এই সিরিজের ফোন সম্পর্কে কিছু জানায়নি।

ফ্লিপকার্টে হবে সেল

ফ্লিপকার্টে শেয়ার করা অফিসিয়াল পোস্টার অনুযায়ী 11 জানুয়ারি ভারতে Poco X6 সিরিজ লঞ্চ করা হবে। জানিয়ে রাখি বিগত বেশ কিছু সময় ধরে এই সিরিজের ফোনগুলি লিক ও রিপোর্টের মাধ্যমে লিক হয়ে চলেছে। ফোনের স্পেসিফিকেশন আগেই প্রায় জানা হয়ে গেছে এবং এবার ফোনের লঞ্চ ডেটও জানানো হল।

Redmi ফোনের রিব্র্যান্ডেড ভার্সন

রিপোর্ট অনুযায়ী Poco X6 Pro ফোনটি Redmi Note 13 Pro ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে Poco X6 ফোনটি Redmi Note 13 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে শোনা যাচ্ছে। গত সেপ্টেম্বর মাসে চীনে এই রেডমি ফোনগুলি লঞ্চ করা হয়েছিল।

POCO X6 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই সিরিজের দুটি ফোনেই 6.67-ইঞ্চির OLED স্ক্রিন দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন, 12-বিট কালার, 120Hz রিফ্রেশরেট এবং 1,800 নিটস ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: POCO X6 Pro ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 8300 আলট্রা চিপসেট যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে সিরিজের ভ্যানিলা মডেলে স্ন্যাপড্রাগন 7এস জেন 2 প্রসেসর থাকতে পারে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য উভয় ফোনে 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: POCO X6 Pro ফোনে OIS সাপোর্টেড ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। এতে 200MP প্রাইমারি সেন্সর, 8MP সেকেন্ডারি এবং 2MP থার্ড সেন্সর দেওয়া হতে পারে। অন্যদিকে POCO X6 ফোনে OIS ফিচারযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। এতে 64MP প্রাইমারি, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স থাকতে পারে। এই দুটি ফোনেই সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।
  • ব্যাটারি: POCO X6 Pro ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। আবার POCO X6 ফোনে 67W ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 5,100mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
  • ওএস: POCO X6 এবং POCO X6 Pro ফোনদুটি অ্যান্ড্রয়েড 14 এবং হাইপার ওএসে কাজ করতে পারে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here