Home খবর প্রকাশ্যে এল POCO X7 Pro ফোনের দাম, AnTuTu স্কোর, ব্যাটারি ডিটেইলস, জেনে নিন বিস্তারিত

প্রকাশ্যে এল POCO X7 Pro ফোনের দাম, AnTuTu স্কোর, ব্যাটারি ডিটেইলস, জেনে নিন বিস্তারিত

আগামী 9 জানুয়ারি ভারত সহ গ্লোবাল মার্কেটে POCO X7 সিরিজের POCO X7 এবং POCO X7 Pro স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। সিরিজের লঞ্চ ইভেন্টের আগেই কোম্পানি ফোনগুলির ভারতীয় ও গ্লোবাল মডেলের পার্থক্য এবং Pro মডেলের চিপসেটের ডিটেইলস শেয়ার করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে POCO X7 Pro ফোনের দাম, AnTuTu স্কোর এবং ব্যাটারি ডিটেইলস প্রকাশ করা হয়েছে। জানিয়ে রাখি এগুলি গ্লোবাল মডেলের চেয়ে বেশ আলাদা। এছাড়া X7 Pro ফোনের একটি বিশেষ আয়রন ম্যান এডিশনও বাজারে আসতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এইসব ডিটেইলস সম্পর্কে।

POCO X7 Pro ফোনের ভারতীয় দাম

POCO X7 Pro ফোনটি সম্পর্কে এখনও জানা গেছে….

POCO X7 Pro Iron Man edition (গ্লোবাল)

POCO Global আপকামিং X7 Pro ফোনের আয়রন ম্যান ভেরিয়েন্ট টিজ করেছে। এই ফোনটি লাল রঙের হবে এবং ব্যাক প্যানেলে POCO লোগোর পাশাপাশি অ্যাভেঞ্জার্সের লোগো রয়েছে। ব্যাক প্যানেলে মাঝ বরাবর আয়রন ম্যানের ব্র্যান্ডিং থাকবে।

ফোনটির রেয়ার ক্যামেরা মডিউল গ্রে কালারের। ফোনটির সাইড প্যানেলও ডার্ক গ্রে রঙের, ডিজাইনের পার্থক্য বাদ দিলে এই ফোনের স্পেসিফিকেশন POCO X7 Pro ফোনের গ্লোবাল মডেলের মতোই হবে।