এই বছর জানুয়ারি মাসে POCO তাদের মিড রেঞ্জে POCO X7 সিরিজ লঞ্চ করা হয়েছিল। এই সিরিজের অধীনে POCO X7 এবং POCO X7 Pro স্মার্টফোন রয়েছে। এই সিরিজ গত বছরের POCO X6 সিরিজের সাক্সেসার হিসেবে লঞ্চ এবং হার্ডওয়্যারে গুরুত্বপূর্ণ আপগ্রেড করা হয়েছিল। বর্তমানে ফ্লিপকার্টের ভ্যালেন্টাইন সেলে POCO X7 Pro ফোনটি ভারতে ব্যাঙ্ক অফারের মাধ্যমে কম দামে সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO X7 Pro ফোনের অফার ডিটেইলস সম্পর্কে।
ফ্লিপকার্টে POCO X7 Pro এর ডিল
- ভারতে POCO X7 Pro ফোনটির 8GB/256GB মডেল 27,999 টাকা এবং 12GB/256GB মডেল 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
- শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটি এই দামে লিস্টেড রয়েছে, তবে বাণ্ডিল অফার হিসেবে 3,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে।
- ফ্লিপকার্টে SBI এবং ICICI ব্যাঙ্ক ক্রেডিট/ডেভিট কার্ডের মাধ্যমে ট্রানজেকশন করলে 2,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় দেওয়া হচ্ছে।
- শপিং প্ল্যাটফর্মে ‘বাই মোর, সেভ মোর’ অফার হিসেবে অতিরিক্ত 1,000 টাকার ডিসকাউন্ট রয়েছে। ফোনটি কার্টে অ্যাড করার পর এই অফার পাওয়া যাবে।
- এই সমস্ত ডিসকাউন্ট সহ POCO X7 Pro ফোনের দুটি ভেরিয়েন্ট 24,999 টাকা এবং 26,999 টাকা দামে সেল করা হচ্ছে।
- নিয়ম এবং শর্তাবলি সহ আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত এই অফার জারি করা হয়েছে।
- POCO X7 Pro ফোনের নেবুলা গ্রিন, ওবসিডিয়ান ব্ল্যাক এবং ইয়েলো কালার অপশনে সেল করা হচ্ছে।
- জানিয়ে রাখি ফ্লিপকার্টে 49 টাকা অফার হ্যান্ডেলিং চার্জ এবং 59 টাকা প্যাকেজিং চার্জ দিতে হবে।

POCO X7 Pro এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: POCO X7 Pro ফোনটিতে 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। ওএলইডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1920Hz PWM ডিমিং এবং 3200nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে ডলবি ভিসন এবং কর্নিং Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক Dimensity 8400 আল্ট্রা প্রসেসর দেওয়া হয়েছে।
- স্টোরেজ: ফোনটিতে 8GB RAM + 256GB এবং 12GB RAM + 256GB স্টোরেজ অপশন সাপোর্ট করে।
- ওএস: POCO X7 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং HyperOS 2 কাস্টম স্কিন সহ লঞ্চ করা হয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনের ব্যাক প্যানেলে OIS ও EIS ফিচারযুক্ত এফ/1.5 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল Sony LTY-600 প্রাইমারি সেন্সর সহ এফ/2.2 অ্যাপারর্চারযুক্ত 8 মেগাপিক্সেল Ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য POCO X7 Pro ফোনে এফ/2.2 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 20 মেগাপিক্সেল OV20B সেন্সর যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Poco X7 Pro ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,550mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- অন্যান্য: ফোনটিতে IP66/68/69 রেটিং, ডলবি অ্যাটমস সহ ডুয়েল স্টিরিও স্পিকার, সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ইনফ্রারেড সেন্সর দেওয়া হয়েছে।
- কানেক্টিভিটি: এই ফোনটিতে 5G, ওয়াইফাই 6, ব্লুটুথ, GPS, NFC এবং USB টাইপ-C পোর্ট রয়েছে।
- AI ফিচার: ফোনটিতে AI নোটস, AI ইরেজ প্রো, AI ইন্টারপ্রেটর, AI রেকর্ডার, AI সাবটাইটল সহ বিভিন্ন ফিচার রয়েছে।
অপশন
| মডেল | দাম |
| Motorola Edge 50 Pro | 27,999 টাকা |
| Realme 14 Pro+ | 29,999 টাকা |
| Vivo T3 Ultra | 29,999 টাকা |
| Redmi Note 14 Pro+ | 30,999 টাকা |









