সম্প্রতি ভারতের বাজারে POCO তাদের POCO M8x 5G ফোনটি প্রাথমিক 20,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। শীঘ্রই কোম্পানি ভারতে ‘X8’ সিরিজের পরিধি বিস্তার করবে বলে শোনা যাচ্ছে। এই সিরিজের অধীনে POCO X8 5G এবং POCO X8 Power 5G ফোনটি লঞ্চ করা হবে বলে খবর পাওয়া গেছে। কিছুদিন আগেই লিকের মাধ্যমে সিরিজের বেস মডেল POCO X8 5G ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল। এই লিক থেকে আপকামিং ফোনের প্রায় সমস্ত স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।
POCO X8 5G ফোনের ভারতীয় লঞ্চ ডিটেইলস
ইন্টারনেটে POCO X8 5G ফোনের মার্কেটিং ম্যাটেরিয়াল লিক হয়ে গেছে এবং এর থেকে ফোনটির সমস্ত স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। টিপস্টার যোগেশ ব্রার সোশ্যাল মিডিয়া সাইট এক্সে ফোনের পোস্টার শেয়ার করেছেন। এই পোস্টারে ফোনের ফটো এবং স্পেসিফিকেশন উল্লেখ রয়েছে। এটি দেখে কোম্পানির জারি করা অফিসিয়াল পোস্টার বলেই মনে করা হচ্ছে, যা লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। এই মার্কেটিং পোস্টার দেখে ধারনা করা হচ্ছে, আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে শুরুতেই POCO X8 5G ফোনটি ভারতের বাজারে পেশ করা হতে পারে।
POCO X8 5G ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী POCO X8 5G ফোনটি Qualcomm Snapdragon 6s Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 1.8GHz থেকে 2.4GHz ক্লক স্পীড পর্যন্ত কাজ করতে পারে। লিক পোস্টার অনুযায়ী POCO X8 5G ফোনটি 8,30,000 AnTuTu Score পেয়েছে। POCO 5G ফোনটিতে 4 জেনারেশন ওএস আপগ্রেড এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
আপকামিং POCO X8 ফোনটি বড় ব্যাটারি সহ 5G স্মার্টফোন। মার্কেটিং ম্যাটেরিয়াল অনুযায়ী পাওয়ার ব্যাকাপের জন্য ফোনটিতে 9000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। জানিয়ে রাখি POCO X8 Pro Max ফোনটি 9,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী POCO X8 ফোনটি 6 বছরের ব্যাটারি হেলথ সহ পেশ করা হতে পারে। এই ফোনটিতে 67W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। অন্যদিকে ফোনটিতে 22.5W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
লিক হওয়া মার্কেটিং ম্যাটেরিয়াল অনুযায়ী POCO X8 ফোনটিতে 6.83-ইঞ্ছির 1.5K ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। পোস্টার অনুযায়ী আপকামিং ফোনটিতে AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 3500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। অন্যদিকে ফোনের স্ক্রিনে গোরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন দেওয়া হতে পারে। অন্যদিকে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং থাকবে।
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী POCO X8 5G ফোনটির ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি ওএস সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। আপকামিং ফোনের ফটো দেখে জানা গেছে এটি Orange, Blue এবং Black কালার অপশনে লঞ্চ করা হবে। POCO X8 5G ফোনের সম্পর্কে অন্যান্য তথ জানার জন্য কোম্পানির পরবর্তী ঘোষণার অপেক্ষা করতে হবে।
