Home খবর প্রকাশ্যে এল Poco X8 Pro এবং X8 Pro Max ফোনের দাম এবং ভেরিয়েন্ট, প্রমোশনাল পেজে দেখা গেছে ডিজাইন

প্রকাশ্যে এল Poco X8 Pro এবং X8 Pro Max ফোনের দাম এবং ভেরিয়েন্ট, প্রমোশনাল পেজে দেখা গেছে ডিজাইন

ইতিমধ্যে Poco X8 সিরিজ সম্পর্কে বিভিন্ন লিক প্রকাশ্যে এসে গেছে। এবার কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটে বড় তথ্য দেখা গেছে। Poco ভুলবশত তাদের একটি প্রমোশনাল ইভেন্ট পেজে Poco X8 Pro এবং Poco X8 Pro Max ফোনদুটি লিস্টেড করে দিয়েছে। এই পেজের মাধ্যমে উভয় ফোনের ডিজাইন, স্টোরেজ ভেরিয়েন্ট এবং সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

প্রমোশনাল পেজ অনুযায়ী Poco X8 Pro ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এই ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ মডেল 399.90 ইউরো অর্থাৎ প্রায় 42,764 টাকা, 8GB RAM + 512GB মেমরি ভেরিয়েন্ট 449.90 ইউরো অর্থাৎ প্রায় 48,111 টাকা এবং 12GB RAM + 512GB স্টোরেজ মডেল 479.90 ইউরো অর্থাৎ প্রায় 51,316 টাকা দামে লিস্টেড করা হয়েছে। অপরদিকে Poco X8 Pro Max ফোনটি দুটি স্টোরেজ অপশনে সেল করা হতে পারে। এই ফোনটির 12GB RAM +256GB মেমরি ভেরিয়েন্টের দাম 529.90 ইউরো অর্থাৎ প্রায় 56,662 টাকা এবং 12GB RAM + 512GB স্টোরেজ মডেলের দাম 579.90 ইউরো অর্থাৎ প্রায় 62,005 টাকা হবে বলে জানা গেছে।

লিস্টিঙে Poco X8 Pro এবং X8 Pro Max ফোনদুটির জন্য এক ধরনের ছবি ব্যাবহার করা হয়েছে। এর ফলে মনে করা হচ্ছে উভয় ফোনের ডিজাইন এক‌ই রকম হতে পারে। এই ফোনদুটি ব্ল্যাক, হোয়াইট এবং মিন্ট গ্রিন কালার অপশনে পেশ করা হতে পারে।

নোট: কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি এবং এই ডিটেইলস ভুল করে প্রকাশ্যে এসেছে। তাই দাম এবং অন্যান্য তথ্যের পরিবর্তন ঘটতে পারে।

প্রমোশনাল পেজে Poco X8 Pro সিরিজের ফোনগুলির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে লিক অনুযায়ী এই ফোনদুটি চীনে লঞ্চ করা Redmi Turbo 5 এবং Redmi Turbo 5 Max ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। তবে এই আপকামিং ফোনগুলিতে ব্যাটারি ক্যাপাসিটি কিছুটা কম রাখা হতে পারে।

রিপোর্ট অনুযায়ী Poco X8 Pro ফোনে 6.59 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। অপরদিকে Poco X8 Pro Max ফোনে 6.83 ইঞ্চির স্ক্রিন যোগ করা হতে পারে। উভয় ফোনের স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

Poco X8 Pro ফোনে MediaTek Dimensity 8500 প্রসেসর এবং 6,500mAh ব্যাটারি থাকতে পারে। অপরদিকে Poco X8 Pro Max ফোনে শক্তিশালী Dimensity 9500s চিপসেট এবং 8,550mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। উভয় স্মার্টফোন 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং সাপোর্ট করতে পারে।

উভয় স্মার্টফোনে 20MP ফ্রন্ট ক্যামেরা, OIS ফিচার সহ 50MP প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে।

অদূর ভবিষ্যতে কোম্পানির পক্ষ থেকে Poco X8 Pro এবং X8 Pro Max ফোনগুলির লঞ্চ ডেট এবং অফিসিয়াল স্পেসিফিকেশন সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসতে পারে।