Home খবর লিক হল POCO X8 Pro সিরিজের ডিটেইলস, Dimensity 9500s এবং 8500mAh ব্যাটারি সহ হতে পারে লঞ্চ

লিক হল POCO X8 Pro সিরিজের ডিটেইলস, Dimensity 9500s এবং 8500mAh ব্যাটারি সহ হতে পারে লঞ্চ

POCO এর আপকামিং X8 Pro সিরিজের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টিপস্টার অভিষেক যাদব POCO X8 Pro Max এবং POCO X8 Pro ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছে। লিক অনুযায়ী ফোনদুটি শক্তিশালী MediaTek Dimensity প্রসেসর, বড় ব্যাটারি এবং লেটেস্ট Android 16 সহ লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।

POCO X8 Pro Max ফোনটি সিরিজের টপ মডেল হিসাবে পেশ করা হতে পারে। এই ফোনটিতে 6.83 ইঞ্চির 1.5K TCL M10 OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 2000 নিটস HBM ব্রাইটনেস এবং 3840Hz PWM ডিমিং সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য এতে Dimensity 9500s প্রসেসর এবং Immortalis-G925 MC12 GPU দেওয়া হতে পারে।

এই ফোনটি LPDDR5x Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য এতে 50MP Light Hunter 600 সেন্সর (OIS) এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে, তবে ফ্রন্টে 20MP OV20B সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 8500mAh বড় ব্যাটারি থাকতে পারে এবং চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হতে পারে। এই ফোনটি 3D আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টিরিও স্পিকার, Wi-Fi 7, Bluetooth 5.4 এবং IP68/IP69/IP69K রেটিং সহ লঞ্চ করা হতে পারে।

POCO X8 Pro ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.59 ইঞ্চির 1.5K TCL M10 OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। প্রসেসিঙের জন্য এতে Dimensity 8500 Ultra প্রসেসর এবং Mali-G720 MC8 GPU থাকবে বলে মনে করা হচ্ছে। এই ফোনটি LPDDR5x Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য POCO X8 Pro ফোনটিতে 50MP Sony IMX882 (OIS) এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। তবে ফ্রন্টে , 20MP ক্যামেরা দেওয়া হতে পারে। এতে 100W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং ফিচার সাপোর্টেড 6500mAh ব্যাটারি যোগ করা হতে পারে। সিকিউরিটির জন্য ফোনটি অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং মেটাল ফ্রেম ডিজাইন সহ লঞ্চ করা হতে পারে।

আপকামিং ফোনদুটি Android 16 বেসড HyperOS 3 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে।

লিক স্পেসিফিকেশন সঠিক হলে, POCO X8 Pro সিরিজ মিড-প্রিমিয়াম এবং পারফরমেন্স সেগমেন্টে দারুণ অপশন হয়ে উঠতে পারে। যারা নতুন ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এখনও পর্যন্ত Poco এর পক্ষ থেকে Poco X8 Pro এবং X8 Pro Max ফোনের লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। ভবিষ্যতে এই বিষয়ে নতুন তথ্য আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।