Home খবর 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে POCO X8 Pro, আগামী মাসে হতে পারে ভারতে লঞ্চ

8000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে POCO X8 Pro, আগামী মাসে হতে পারে ভারতে লঞ্চ

পোকো এমন একটি ব্র্যান্ড যারা মিড রেঞ্জে শক্তিশালী স্পেসিফিকেশন সহ স্মার্টফোন লঞ্চ করে। কোম্পানির ‘এক্স সিরিজের’ মাধ্যমে 30 হাজার টাকা বাজেট রেঞ্জে বড় ব্যাটারি ব্যাটারি, বড় RAM, বড় স্ক্রিন এবং শক্তিশালী প্রসেসর পাওয়া যায়। এবার POCO তাদের ‘X8’ সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ইন্ডিয়ান BIS সার্টিফিকেশন সাইটে আপকামিং সিরিজের POCO X8 Pro ফোনটি লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই ফোনটি বাজারে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডে POCO X8 Pro ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের ফিচার, স্পেসিফিকেশন বা লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানা যায়নি। তবে BIS লিস্টিং অনুযায়ী শীঘ্রই POCO X8 Pro ফোনটি ভারতে লঞ্চ করা হবে। কোম্পানি 2026 সালের জানুয়ারি মাসে নতুন POCO ফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।

প্রকাশ্যে আসা লিক অনুযায়ী POCO X8 Pro ফোনটিতে MediaTek Dimensity 8500 প্রসেসর দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত এই মোবাইল প্রসেসরটি লঞ্চ করা হয়নি। তবে টেক এক্সপার্টের বক্তব্য অনুযায়ী 2026 সালের জানুয়ারি মাসে ফোনটি লঞ্চ করা হবে। এটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.4গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করতে পারে।

POCO X8 Pro ফোনটি ভারতে ব্র্যান্ডের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হয়ে উঠতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 8,000mAh চেয়েও বড় ব্যাটারি দেওয়া হবে। বিভিন্ন দেশে POCO X8 Pro ফোনটি আলাদা-আলাদা ব্যাটারি সহ লঞ্চ করা হবে। তবে ভারতের বাজারে বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে। একইসঙ্গে ফোনটিতে দ্রুত চার্জ করার জন্য 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী POCO 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আপকামিং ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি OIS সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য POCO X8 Pro 5G ফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

POCO X8 Pro 5G ফোনটিতে মেটাল ফ্রেম থাকতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 6.6 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ওএলইডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট এবং আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে। জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP69 রেটিং যোগ করা হবে।

জানিয়ে রাখি ভারতে POCO X7 Pro ফোনটি প্রাথমিক 27,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের 12GB RAM ভেরিয়েন্টের দাম 29,999 টাকা রাখা হয়েছিল। POCO X8 Pro ফোনটিও একই প্রাইস রেঞ্জে লঞ্চ করা হতে পারে। এই আপকামিং POCO স্মার্টফোনের দাম 30 হাজার টাকার ওপরে রাখা হতে যেতে পারে। তবে এখনও পর্যন্ত POCO X8 Pro ফোনের ভারতে লঞ্চ এবং এর স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি। আপাতত অফিসিয়ালি ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।