Home খবর প্রকাশ্যে এল গ্লোবাল বাজারের প্রথম ট্রাই ফোল্ড Huawei Mate XT ফোনের লঞ্চ ডেট

প্রকাশ্যে এল গ্লোবাল বাজারের প্রথম ট্রাই ফোল্ড Huawei Mate XT ফোনের লঞ্চ ডেট

আগামী 18 ফেব্রুয়ারী Huawei তাদের কুয়ালালামপুর মালয়েশিয়াতে একটি লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত নতুন প্রোডাক্ট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু এক্স পোস্টের মাধ্যমে শেয়ার করা টিজার ইমেজে একটি দুর্দান্ত Z মতো প্যাটার্ন দেখা গেছে, তাই এটি ট্রাই-ফোল্ডেবল Huawei Mate XT স্মার্টফোন হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

গ্লোবাল বাজারে লঞ্চ হবে Huawei Mate XT

Huawei Mate XT এর ফিচার

আপকামিং গ্লোবাল মডেলের হার্ডওয়্যার চীনের Huawei Mate XT ফোনের মতো হতে পারে। এই ফোনটিতে মাল্টি-ডাইরেকশনাল বেন্ডিং ফিচার সহ একটি ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল ব্যাবহার করা হয়েছে।
সাধারণ ফোল্ডেবল ফোনের তুলনায় এই ফোনটির ফোল্ডিং ক্যাপাসিটি 25% বেশি হবে বলে জানা গেছে।

Huawei Mate XT ফোনটির গ্লোবাল দাম অফিসিয়ালি লঞ্চের সময়ে জানানো হবে। চীনে এই ফোনটির ভ্যানিলা মডেল CNY 19,999 (অর্থাৎ প্রায় 2.4 লক্ষ্য টাকা) রাখা হয়েছে।