Home খবর কেমন হবে Nothing Phone (3a) এবং (3a) Plus ফোনের ব্যাটারি? এই সাইটে দেখা গেল ডিটেইলস

কেমন হবে Nothing Phone (3a) এবং (3a) Plus ফোনের ব্যাটারি? এই সাইটে দেখা গেল ডিটেইলস

নতুন বছরে নাথিং তাদের নতুন স্মার্টফোন সিরিজ পেশ করতে চলেছে। এই আপকামিং সিরিজ Nothing Phone (3) নামে লঞ্চ করা হবে। এবার BIS এবং UL Demko সাইটে সিরিজের একটি মডেল দেখা গেছে। এই ফোনটির মডেল নাম্বার NT04 এবং এই ফোনটি Nothing Phone (3a) বা Nothing Phone (3a) Plus নামে পেশ করা হতে পারে। এর আগেও এই ফোনটি সম্পর্কে লিক প্রকাশ্যে এসেছে, তবে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল তথ্য জানা যায়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লেটেস্ট লিস্টিং সম্পর্কে।

আরও পড়ুন: Vivo V40e vs Nothing Phone (2a) Plus : ক্যামেরার তুলনা, জেনে নিন কোন ফোনটি বেস্ট

নাথিং ফোনের BIS ও UL Demko লিস্টিং

সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Nothing Phone (3a) সিরিজে বেশ কিছু বড় আপগ্রেড দেখা যাবে। Nothing Phone (3a) ফোনে টেলিফটো লেন্স থাকবে বলে জানা গেছে, অন্যদিকে সিরিজের প্লাস মডেলে পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হবে।

নাথিং ফোন (3a) এবং (3a) প্লাস ফোনে eSIM সাপোর্ট থাকতে পারে। আশা করা হচ্ছে এই মিড রেঞ্জ ফোনগুলিতে এবার কোম্পানি মিডিয়াটেকের বদলে কোয়ালকম চিপসেট দেওয়া হবে। এই দুটি ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 3 প্রসেসর দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। এইসব লিক দেখে আশা করাই যায় আপকামিং নাথিং ফোনে বেশ কিছু দারুণ ফিচার পাওয়া যাবে।

ভারতে আগের নাথিং ফোন (2a) এবং (2a) প্লাস মিড রেঞ্জ ফোনদুটির দাম 30,000 টাকার চেয়েও কম। আপকামিং ফোনগুলির দামও এই একই রেঞ্জের আশেপাশে হবে বলে আশা করা হচ্ছে।