সস্তা স্মার্টফোনের জন্য পরিচিত টেক ব্র্যান্ড Tecno সর্বদাই কম দামে অসাধারণ স্পেসিফিকেশন্সের স্মার্টফোন নিয়ে আসার জন্য বেশি পরিচিত। টেক্নোর নামটি এখনো প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে গন্য হয় না, কিন্তু ইন্ডিয়ার অধিকাংশ মানুষই টেক্নো ফোন ব্যবহার করে। মার্কেটের ট্রেন্ড দেখে টেক্নো তার প্রথম 5G স্মার্টফোন Tecno Poca 5G লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি 6.95-ইঞ্চির 120Hz display, Dimensity 900 চিপসেট এবং 6,000mAh এর ব্যাটারি সাপোর্ট করে।
Tecno POVA 5G এর স্পেসিফিকেশন্স
টেক্নোর এই প্রথম 5জি ফোনটিকে কোম্পানির পক্ষ থেকে 1080 × 2460 পিক্সেল রেজল্যুশনের 6.95-ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে। পাঞ্চ-হোল ডিজাইনের এই ফোনটির স্ক্রিন আইপিএস এলসিডি প্যানেলে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ডিসপ্লের তিনদিক বেজলস যুক্ত এবং সেল্ফির জন্য হোলটি বডি এজ থেকে একটু উপরের দিকে মাঝখানে দেওয়া হয়েছে। এই ফোনটির ডায়মেনশান 172.82 × 78.24 মিমি এবং ফোনটি 1 সিএম মোটা।
Tecno POVA 5G স্মার্টফোনটিকে অ্যান্ড্রয়েড 11 আধারিত হাইওএসে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি অক্টাকোর প্রসেসর সহ মিডিয়াটেকের 5জি চিপসেট মিডিয়াটেক ডায়মানসিটি 900 চিপসেটে রান করে। কোম্পানি এই ফোনটিকে LPDDR5 RAM এবং UFS 3.1 storage এর সাথে বাজারে এনেছে এবং ফোনটি 3জিবি ভার্চুয়াল র্যাম টেকনোলজি সাপোর্ট করে। টেক্নো পোভা 5জি ফোনটিকে 8 জিবি র্যামের সাথে লঞ্চ করা হয়েছে এবং ফোনটি ভার্চুয়াল র্যামের সাথে 11 জিবি র্যামের পারফরম্যান্স দিতে সক্ষম। এই ফোনে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Tecno POVA 5G ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর সহ একটি এআই লেন্সও দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই ফোনে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি 4কে টাইম-ল্যাপ্স রেকর্ডিং করতে সক্ষম।
Tecno POVA 5G ফোনটি 4জি এলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচার সহ সিকিউরিটির জন্য যেখানে ফোনটির সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং এর সাথেই ফোনটি ফেস আনলক ফিচারও সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির 6,000 এমএএইচের বড়ো ব্যাটারি দেওয়া হয়েছে।
Tecno POVA 5G এর দাম
টেক্নো পোভা 5জি ফোনটির গ্লোবাল প্রাইস $289, যা ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 21,500 টাকা। কোম্পানি এখনো পর্যন্ত এই ফোনটির ইন্ডিয়া লঞ্চ সম্পর্কে কোনো আধিকারিক ঘোষণা করেনি, কিন্তু ভারত টেক্নোর জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার আশা করা যেতে পারে, আগামী সময়ে টেক্নোর এঈ প্রথম 5জি ফোনটিকে ইন্ডিয়ান মার্কেটেও লঞ্চ করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
