টেকনো কোম্পানির সাব ব্র্যান্ড পোভা গত জুন মাসে ভারতের বাজারে 29,999 টাকা প্রাথমিক দামের Pova 8 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির ‘প্রো’ মডেল পেশ করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে টিজ করে এই ফোনের ছবিও ইন্টারনেটে শেয়ার করা হয়েছে। এই আপকামিং 5G ফোনটি Pova 8 Pro নামে লঞ্চ করা হবে। Alive Matrix ডিসপ্লে ডিজাইন সহ এই ফোনটি ইতিমধ্যে গ্লোবাল মার্কেটে পেশ করা হয়েছে, এই মডেলের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
পোভা ইন্ডিয়া তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের মাধ্যমে টুইট করে এই আপকামিং ফোনটির সাইড ফ্রেমের ছবি শেয়ার করেছে। ফোনটির সাইড প্যানেলে পাওয়ার বাটনের পাশাপাশি অরেঞ্জ কালারের একটি ডেডিকেটেড বাটন দেখা গেছে। এই একই ধরনের লুক Pova 8 Pro ফোনের গ্লোবাল মডেলেও দেখা গেছে। কোম্পানির জারি করা টুইটে ‘রিভিলিং সুন’ লেখা রয়েছে। আগামী কিছু দিনের মধ্যেই কোম্পানি এই ফোনটি লঞ্চ করে দেবে বলে আশা করা হচ্ছে।
Think BIG.
One more surprise is just around the corner. A big one.
Revealing soon.#POVA pic.twitter.com/E7A56zjJvw
— POVA India (@pova_mobile) August 10, 2026
Pova 8 Pro ফোনের স্পেসিফিকেশন
গ্লোবাল মার্কেটে Pova 8 Pro 5G ফোনে MediaTek Dimensity 7400 Ultimate চিপসেট যোগ করা হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.6GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Arm Mali-G615 MC2 GPU রয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড HiOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে।
Pova 8 Pro 5G ফোনে 2644 x 1208 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ডিসপ্লের নাম রাখা হয়েছে HyperLux AMOLED স্ক্রিন এবং এই ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট ও 4500nits পীক ব্রাইটনেস সহ 2592Hz PWM ডিমিং সাপোর্ট করে। এই ফোনে সিকিউরিটির জন্য আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Corning Gorilla Glass 7i প্রোটেকশন দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য Pova 8 Pro 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি Sony LYTIA 700C সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Pova 8 Pro 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে সেল্ফ-রিপেয়ারিং ব্যাটারি টেকনোলজি ব্যাবহার করা হয়েছে, যা প্রতি 200 চার্জ সাইকেলের পর নিজে থেকেই 1% ব্যাটারি হেল্থ রিস্টোর করবে। এই ফোনটির ব্যাটারি -20 ডিগ্রির হাড় কাঁপানো ঠান্ডা থেকে শুরু করে 60 ডিগ্রি উষ্ণতা পর্যন্ত সহ্য করতে পারে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
এছাড়াও এই ফোনটির ব্যাক প্যানেলে রেয়ার ক্যামেরা মডিউলের সঙ্গেই অ্যালাইভ ম্যাট্রিক্স ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 177 LED লাইট যোগ করা হয়েছে, যা নোটিফিকেশন এলে জ্বলে ওঠে। এর সঙ্গে এই ছোট স্ক্রিনে ঘড়ির পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যানিমেশন চালানো যায়। এই কাস্টোমাইজেবল লাইটে 49 রকমের অ্যানিমেশন দেখা যায়। এর পাশাপাশি জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP69K রেটিং রয়েছে।
