Home খবর ভারতে লঞ্চ হল PUBG New State গেম, জেনে নিন কিভাবে ডাউনলোড করবেন এবং এই গেমপ্লের সমস্ত ডিটেইলস

ভারতে লঞ্চ হল PUBG New State গেম, জেনে নিন কিভাবে ডাউনলোড করবেন এবং এই গেমপ্লের সমস্ত ডিটেইলস

PUBG New State গেমটি শেষমেশ ভারতের অ্যান্ডয়েড ইউজারদের ডাউনলোড করার জন্য উপলব্ধ হয়ে গেছে। PUBG New State মোবাইল গেমটিকে ভারতে 11ই নভেম্বর সকাল 9.30AM এ রিলিজ করা হয়েছে। Krafton এই গেমটিকে আগেই Google Play Store এ উপলব্ধ করে দিয়েছিল। এই গেমটিকে আপাতত শুধু অ্যান্ডয়েড ইউজারদের জন্য উপলব্ধ করা হয়েছে। iOS ইউজারদের PUBG New State গেমটির জন্য এখানো অপেক্ষা করতে হবে। এখানে আমরা আপনাকে PUBG New State এর Android লিঙ্ক, গেমপ্লে ডিটেইলস এবং অন‍্যান‍্য তথ্য সম্পর্কে বলবো।

PUBG New State ডাউনলোড লিঙ্ক

PUBG New State গেমটিকে আপাতত শুধুমাত্র Android ইউজাররা Google Play থেকে নিজের ফোনে ডাউনলোড করতে পারবে। অর্থাৎ এই গেমটির আনন্দ এখন শুধুমাত্র অ্যান্ডয়েড ইউজাররা‌ই পাবে। iOS এ PUBG New State গেমটি কাল অর্থাৎ 12 ই নভেম্বর উপলব্ধ হবে। PUBG New State গেমটির ডাউনলোড লিঙ্ক উপলব্ধ হ‌ওয়ার সাথেই সার্ভারে টেকনিক্যাল অসুবিধা হ‌ওয়ায় ইউজারদের ডাউনলোড করতে অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। কোম্পানি এটিকে ঠিক করে দিয়েছে, এখন ইউজাররা খুব সহজেই গেমটি ডাউনলোড করতে পারবেন।

PUBG New State গেমটি খেলার জন্য স্মার্টফোনে‌র আবশ্যক স্পেসিফিকেশন্স

PUBG New State গেমটিকে ফোনে ইন্সটল করার জন্য Android ইউজারদের ফোনে কম করে 2GB RAM থাকা একান্তই প্রয়োজন। এই গেমটিকে Android 6.0 অথবা তার উপরের অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ডাউনলোড করা যাবে। iOS ইউজারদের সিস্টেম রিকয়ারমেন্টের কথা বলা হলে iOS 13 অথবা তার উপরের iPhone বা iPad এ এই গেমটিকে খেলা যাবে। Android ভার্সন অ্যাপটির সাইজ 1.4GB এবং iOS ভার্সন অ্যাপটির সাইজ 1.5GB।

PUBG New State গেমপ্লে

PUBG: New State ব‍্যাটেল রয়‍্যাল গেমটিকে PUBG Studios তৈরি করেছে। এই গেমটিকে Battlegrounds Mobile India অর্থাৎ BGMI লঞ্চ হ‌ওয়ার কিছুদিন পরে লঞ্চ করা হয়েছে। ক্রাফ্টন এই গেমটিকে গ্লোবাল সহ ইন্ডিয়ান মার্কেটেও লঞ্চ করেছে। PUBG New State গেমটির গেমপ্লে অরিজিনাল পাবজি গেমের মতোই। পাবজি মোবাইল গেমের মতোই নতুন এই গেমে 100 জন প্লেয়ার আলাদা আলাদা হাতিয়ার সহ খেলতে থাকবে যতক্ষন না একটি টিম বাঁচবে।

PUBG New State গেমটির সেটের কথা বলা হলে এটি 2051 বছরের উপরে আধারিত। এই গেমটির গ্রাফিক্স এবং গেমপ্লেতে অনেকটাই পরিবর্তন করা হয়েছে। এই ব‍্যাটেল রয়‍্যাল গেমে নতুন হাতিয়ার এবং ডায়নামিক গানপ্লে, নতুন মেশিন সহ ভেহিকেল‌ও দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন