বড় পর্দার পর ওটিটি প্ল্যাটফর্মেও তুমুল আলোড়ন ফেলেছে সাউথ মুভি Pushpa। ছবির গান থেকে শুরু করে ডায়লগ গুলি এতটাই জনপ্রিয় হয়েছে, যে বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে এই সিনেমার মিম এবং রিল তৈরি হয়েছে। চারিদিকে শুধু Pushpa এর ই রাজত্ব দেখা গেছে। ছোট থেকে বড় সবার মুখেই Pushpa ছবির ডায়লগ শোনা গেছে। এই সিনেমার “ঝুকেগা নেহি” ডায়লগ এর উপর আপনারা নিশ্চয়ই অনেক রিল দেখেছেন। কিন্তু এখন আপনাদের যেটা দেখাবো, সেটা দেখার পরে আপনারা আকাশ থেকে পড়বেন। আসলে, মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষায় এক পরীক্ষার্থী এই সিনেমার ডায়লগটি লিখে রেখেছে, সেই পরীক্ষার্থী লিখেছে , “পুষ্পা, পুষ্পা রাজ, আপুন লিখেগা নেহি, – সালা।” ঘটনাটি পশ্চিমবঙ্গের বলে জানা গেছে।
Pushpa
পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা বেশ কিছুদিন আগেই শেষ হয়ে গেছে। সেই পরীক্ষার কপি চেক করার সময়ে এই বিষয়টি সামনে এসেছে। যিনি খাতা চেক করছিলেন তিনিও এই ঘটনায় বিস্মিত হয়ে গেছেন। আল্লু অর্জুনের ছবি ‘Pushpa: The rise’ অ্যামাজন প্রাইম ভিডিওতে হিন্দি ছাড়াও অনেক ভাষায় দেখা যাচ্ছে।
Pushpa সিনেমার তারকাবৃন্দ
এই সিনেমায় উপস্থিত তারকাবৃন্দের সম্পর্কে কথা বলতে গেলে, দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্না এই সিনেমায় প্রধান ভূমিকায় রয়েছেন। এছাড়াও ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন জগপতি বাবু, প্রকাশ রাজ, ধনঞ্জয়, অনসূয়া ভরদ্বাজ, হরিশ উথমান ও ভেনেলা কিশোর।
Pushpa সিনেমার কাহিনি
এই সিনেমার কাহিনির কথা বলতে গেলে, আল্লু অর্জুন পুষ্প রাজের ভূমিকায় অভিনয় করছেন, আর রশ্মিকা মান্দানাকে অ্যাকশন থ্রিলারে শ্রীবল্লীর চরিত্রে দেখা গেছে। অন্ধ্রপ্রদেশের পাহাড়ে লাল চন্দন কাঠের চোরাকারবারীদের উপর ভিত্তি করে তৈরি এই সিনেমাটি। এতদিনে আপনারা এই সিনেমাটি নিশ্চয়ই দেখেছেন, না দেখলে আজই দেখে নিন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
