Home খবর লঞ্চ হল Snapdragon 8s Gen 4 প্রসেসর, জেনে নিন ফিচার এবং কোন কোন ফোন হবে লঞ্চ

লঞ্চ হল Snapdragon 8s Gen 4 প্রসেসর, জেনে নিন ফিচার এবং কোন কোন ফোন হবে লঞ্চ

বিখ্যাত মোবাইল চিপ কোম্পানি Qualcomm আজ তাদের বহু প্রতীক্ষিত প্রসেসর Snapdragon 8s Gen 4 লঞ্চ করে দিয়েছে। মিড বাজেট স্মার্টফোনের জন্য তৈরি করা এই প্রসেসরে দারুণ প্রসেসিং স্পীড পাওয়া যাবে, এর ফলে মোবাইল ফোনের গেমিং আরও ভালোভাবে উপভোগ করা যাবে। এতে ক্যামেরা ও কানেক্টিভিতিও ভালো সাপোর্ট পাবে। এই প্রসেসর লঞ্চ হতে না হতেই বিভিন্ন টেক ব্র্যান্ড ঘোষণা করে জানিয়ে দিয়েছে অদূর ভবিষ্যতে তাঁরা তাদের আপকামিং স্মার্টফোনে এই চিপসেট ব্যাবহার করতে চলেছে।

Snapdragon 8s Gen 4 সহ ফোন

আজ অর্থাৎ 2 এপ্রিল Qualcomm Snapdragon 8s Gen 4 অক্টাকোর প্রসেসর লঞ্চ করা হয়েছে। এই চিপ লঞ্চের সঙ্গে সঙ্গেই কোম্পানি জানিয়ে দিয়েছে iaomi, Redmi, iQOO এবং OPPO লেটেস্ট Snapdragon 8s Gen 4 প্রসেসর সহ স্মার্টফোন পেশ করবে। এই ব্র্যান্ডগুলি এখনও এই চিপ সহ তাদের আপকামিং ফোনের নাম ঘোষণা করেনি। তবে মনে করা হচ্ছে এই কোয়ার্টারে অর্থাৎ এপ্রিল, মে, জুন মাসে লেটেস্ট প্রসেসর ফোন বাজারে চলে আসবে। এখনও পর্যন্ত নিশ্চিত না হলেও, কিছু রিপোর্ট অনুযায়ী নিন্মলিখিত ফোনগুলি এই প্রসেসরে রান করবে।

Snapdragon 8s Gen 4 প্রসেসরের ফিচার

পারফরমেন্স

Qualcomm তাদের Snapdragon 8s Gen 4 প্রসেসর 4nm ফেব্রিকেশন এবং 64-বিট আর্কিটেকচারে তৈরি করেছে। এই অক্টাকোর Kryo সিপিইউতে 3.0GHz ক্লক স্পীডযুক্ত পারফরমেন্স কোর এবং 3.2GHz ক্লক স্পীডযুক্ত প্রাইম কোর রয়েছে। গ্রাফিক্সের জন্য এই প্রসেসরে Adreno GPU রয়েছে। এই প্রসেসর ফোনে LPDDR5x RAM এবং UFS 4.0 Storage টেকনোলজি থাকবে।

ক্যামেরা

এই প্রসেসরে Qualcomm Spectra ইমেজ সিগন্যাল প্রসেসর রয়েছে। এটি 320 মেগাপিক্সেলের ক্ষমতা সহ ক্যামেরা মডিউল সাপোর্ট করতে পারে। Snapdragon 8s Gen 4 প্রসেসর সহ ফোনে 60fps রেটে 4K Video রেকর্ড করা যাবে। এছাড়াও 480fps রেটে 1080p Slow Motion ভিডিও ক্যাপচার করা যাবে। ইউজাররা এই চিপে ডলবি ভিশন, HDR10 এবং HDR10+ ফরম্যাটে ফটো ও ভিডিও তুলতে পারবেন।

কানেক্টিভিটি

Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসরে অ্যাডভান্স কানেক্টিভিটি ফিচার রয়েছে। এই প্রসেসর সহ স্মার্টফোন Bluetooth 6.0 সাপোর্ট করবে। এর ফলে এইসব ফোন অত্যন্ত সহজে এবং দ্রুত অন্য যে কোনো ফোনের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। এছাড়াও এই চিপ সহ ফোনগুলি Wi-Fi 6 এবং Wi-Fi 7 সাপোর্ট করবে, এটি 6GHz পর্যন্ত ওয়াইফাই ব্যান্ডে কাজ করবে।