Home খবর শীঘ্রই OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে R.Madhavan এর সুপারহিট সিনেমা Rocketry, জেনে নিন সময় ও তারিখ

শীঘ্রই OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে R.Madhavan এর সুপারহিট সিনেমা Rocketry, জেনে নিন সময় ও তারিখ

Rocketry OTT Release : R.Madhavan এর রকেট্রি: The Nami Effect বক্স অফিসে ভালো প্রদর্শন করার পর OTT-তে আসতে প্রস্তুত৷ আপনাদের জানিয়ে রাখি 2 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তর 24 দিন পরেই OTT প্ল্যাটফর্মে আসতে চলেছে। অ্যামাজন প্রাইম ভিডিও তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্টটি শেয়ার করে এই তথ্যটি দিয়েছে। এই সিনেমাটি প্রায় 20 কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল, যেখানে ছবিটি মোট 40 কোটি টাকার ব্যবসা করেছিল।

এই OTT-তে ছবিটি মুক্তি পাবে

অ্যামাজন প্রাইম ভিডিও তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছে যে এই সিনেমাটি আগামী 26 জুলাই অর্থাৎ আগামী সপ্তাহে OTT-তে রিলিজ করবে। তবে এইদিন হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে না। হিন্দিভাষী দর্শকদের জন্য এই সিনেমাটি কবে নাগাদ স্ট্রিম করা হবে সে সম্পর্কেও কোনও অফিসিয়াল তথ্য প্রকাশ করা হয়নি। তবে, আশা করা হচ্ছে যে এই সিনেমাটি অন্য OTT প্ল্যাটফর্ম Netflix-এ মুক্তি পেতে পারে।

সিনেমাটি পরিচালনা করেছেন R Madhavan

Rocketry হল R Madhavan এর পরিচালনায় প্রথম সিনেমা যা দেশের বিখ্যাত এরোস্পেস ইঞ্জিনিয়ার Nambi Narayanan এর জীবনের উপর ভিত্তি করে নির্মিত। এই সিনেমায় তাঁর স্ট্রাগল এর কাহিনি দেখানো হয়েছে। অন্যদিকে বড় পর্দায় মাধবনের লুক এবং অভিনয় দর্শকদের মন জয় করতে সফল হয়েছে।

ওটিটি তে মুক্তির তারিখ প্রকাশের আগে, রঙ্গনাথন মাধবন অর্থাৎ আর মাধবন টুইটারে কেট কেটে Rocketry সিনেমার সাফল্য শেয়ার করেছেন। মনের আনন্দ প্রকাশ করে R.Madhavan বলেছেন যে তিনি খুব খুশি যে তিনি পুরো পরিবারের সাথে এই সাফল্য উদযাপন করতে পারছেন।

ভারতে অ্যামাজন প্রাইম প্ল্যানের দাম

অ্যামাজন প্রাইম ইন্ডিয়া প্ল্যানের দাম গত বছরের ডিসেম্বরে সংশোধিত হয়েছিল এবং বৃদ্ধি পেয়েছিল। তার পর 129 টাকার সবচেয়ে সস্তা প্ল্যানের দাম বেড়ে 179 টাকা হয়ে গেছে। দাম বৃদ্ধির আগে, Amazon Prime মেম্বারশিপের মাসিক প্ল্যানের দাম ছিল 129 টাকা, ত্রৈমাসিক প্ল্যানের দাম ছিল 329 টাকা এবং বার্ষিক প্ল্যানের দাম ছিল 999 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন