সম্প্রতি Realme তাদের Realme 14 5G ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ডিজাইন শেয়ার করেছিল এবং একইসঙ্গে ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানিয়ে দিয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী আগামী 27 মার্চ থাইল্যান্ডের সময় অনুযায়ী 3টা 5G ফোনটি পেশ করা হবে। এটি Realme Thailand এর YouTube চ্যানেল, Facebook এবং TikTok এর অ্যাকাউন্টে লাইভ স্ট্রিম করা যাবে।
Realme 14 5G এর কালার অপশন
Discover smartphones that push the boundaries of performance! 💯⚡️ The realme 14 Series 5G is set to launch, delivering an exceptional gaming experience. Get ready to BOOYAH with everyone like a true champion!
📅 Launching on March 27, 2025, from 3:00 p.m. to 5:00 p.m. (UTC+7)… pic.twitter.com/eCZtIosaNM
— realme Global (@realmeglobal) March 17, 2025
তবে Realme এর X পোস্টে লেখা রয়েছে “Realme 14 সিরিজ 5G লঞ্চ হতে চলেছে”, তাই কোম্পানি 27 মার্চ একাধিক ফোন লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে X এর মাধ্যমে শেয়ার করা ছবি অনুযায়ী Realme 14 5G ফোনটি Mecha Design মডেল এবং দুটি কালার অপশনে দেখা গেছে। এই স্মার্টফোনটি গ্রে, পিঙ্ক এবং সিলভার কালার অপশনে সেল করা হবে। এখনও পর্যন্ত আপকামিং ফোনের দাম সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে এই ফোনটি Realme P3 ফোনের প্রাইস রেঞ্জে লঞ্চ করা হতে পারে, ভারতে এই ফোনের দাম $200 অর্থাৎ প্রায় 16,500 টাকা রাখা হতে পারে।
Realme 14 5G এর অফিসিয়াল স্পেসিফিকেশন
- Realme 14 5G ফোনে Qualcomm Snapdragon 6 Gen 4 SoC প্রসেসর থাকবে। আগের Realme 13 5G ফোনটি MediaTek Dimensity 6300 SoC সহ পেশ করা হয়েছিল।
- Snapdragon 6 Gen 4 চিপসেট সহ Realme Neo 7x ফোনটি চীনে লঞ্চ হয়েছিল এবং শীঘ্রই ভারতে Realme P3 ফোনটিতে একই চিপসেট ব্যাবহার করা হয়েছে।
- Realme 14 5G ফোনটি AnTuTu বেঞ্চমার্ক টেস্টে 8,10,000 থেকে বেশি স্কোর পেয়েছে। আগের Realme 13 5G মডেলটি 4,52,218 স্কোর পেয়েছিল। তাই নতুন মডেলে দারুণ পারফরমেন্স পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
- তবে কোম্পানির পক্ষ থেকে এই স্কোর জারি করা হয়েছে, পরবর্তী সময়ে আলাদা পারফরমেন্স পাওয়া যেতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি ল্যাগ এবং হিট করবে না। এছাড়া দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্সের জন্য জনপ্রিয় ব্যাতাল রয়্যাল গেম ‘Free Fire’ এর সঙ্গে হাতমিলিয়েছে।
- কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটিতে 6,000mAh ব্যাটারি রয়েছে, ফলে 10.5 ঘন্টা পর্যন্ত গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। আগের Realme 13 5G ফোনে 5,000mAh ব্যাটারি ছিল।
Realme 14 5G এর সম্পর্কে জানা গেছে….
আপকামিং Realme 14 5G ফোনটি গত মাসে চীনে লঞ্চ হওয়া Realme Neo 7x ফোনের মতো হবে বলে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে জারি করা টিজার ইমেজের মাধ্যমে ফোনের ডিজাইন স্পেসশিপের অনুকরনে তৈরি হবে বলে দেখা গেছে। এই ফোনে ডুয়েল ক্যামেরা সেন্সর রয়েছে, এর মধ্যে 50MP প্রাইমারি লেন্স রয়েছে। ফোনের ডানদিকে পাওয়ার বাটনে অরেঞ্জ এক্সেন্ট দেখা যাচ্ছে।
সম্প্রতি TDRA সার্টিফিকেশন সাইটের মাধ্যমে এই ফোনের মার্কেটিং নাম জানা গেছে। লিকের মাধ্যমে ফোনের RAM, স্টোরেজ এবং অপশন প্রকাশ্যে এসেছে। এতে 8GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট থাকতে পারে। এছাড়া ফোনটি Titanium, Silver ও Pink কালার অপশনে সেল করা হতে পারে।
জানিয়ে রাখি Realme Neo 7x ফোনটি চীনে CNY 1,299 অর্থাৎ প্রায় 15,604 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তাই Realme 14 5G এর গ্লোবাল মডেল একই রেঞ্জে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। Realme 14 5G ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে, কারণ কোম্পানি তাদের নাম্বার সিরিজের স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করে। এর আগে 2024 সালের আগস্ট মাসে Realme 13 5G ফোনটি ভারতে 17,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
