আগামী মাসে ভারতে Realme তাদের নতুন Realme 15T ফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি Ultra-Premium ডিজাইন, দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং 50MP ডুয়েল AI ক্যামেরার মতো দুরদান ফিচার সহ পেশ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী আপকামিং ফোনটি স্টাইল এবং পারফরমেন্সের দারুণ কম্বিনেশন হতে চলেছে। একইসঙ্গে বাজেট রেঞ্জে দুর্দান্ত ফিচারের জন্য ইউজারদের মধ্যে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Realme 15T ফোনের লঞ্চ ডেট এবং গুরুত্বপূর্ণ ডিটেইলস সম্পর্কে।
আগামী 2 সেপ্টেম্বর ভারতে দুপুর 12টা সময়ে Realme 15T ফোনটি লঞ্চ করা হবে। ফোনটি Flipkart, realme.com এবং সমস্ত মেইনলাইন রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে। কোম্পানি তাদের লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে ফোনের সমস্ত ফিচার এবং দাম সম্পর্কে জানাবে। এবার লঞ্চের আগেই Realme তাদের আপকামিং ফোনের টিজার ইমেজ এবং ব্যাক ডিজাইন জারি করছে। এই টিজারের মাধ্যমে ফোনের ফিচার এবং ডিজাইন সম্পর্কে জানা গেছে। Realme 15T ফোনটি Flowing Silver, Silk Blue এবং Suit Titanium এর মতো তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী Realme 15T ফোনটির থিকনেস 7.79mm আল্ট্রা স্লিম বডি এবং ওজন মাত্র 181 গ্রাম হবে। এর ফলে ফোনটি হাতে ধরার সময় হালকা মনে হবে। ফোনটির Textured Matte 4R ডিজাইন ন্যানো-স্কেল মাইক্রোক্রিস্টালাইন লিথোগ্রাফি টেকনোলোজি দিয়ে তৈরি, এর মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট-রেসিস্টেন্ট এবং অ্যান্টি-স্লিপ ফিনিশ পাওয়া যায়। একইসঙ্গে Flowing Silver ভেরিয়েন্টের অর্গানিক টেক্সচার ফোনটিকে এক প্রিমিয়াম লুক দিতে সাহায্য করে। আপকামিং ফোনটিতে 93% স্ক্রিন-টু-বডি রেশিও সহ 4000 নিটস ব্রাইটনেসযুক্ত 4R Comfort+ AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে 10-বিট কালার ডেপথ এবং 2160Hz PWM ডিমিং সাপোর্ট করবে। Realme 15T ফোনটিতে 7000mAh Titan ব্যাটারি রয়েছে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিং ফিইচার দেওয়া হবে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটি IP66, IP68 এবং IP69 রেটিংস সহ লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 6nm ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 6400 Max প্রসেসর থাকবে। একইসঙ্গে ফোনটিতে 6050mm² AirFlow VC কুলিং সিস্টেম যোগ করা হবে, এর ফলে হেভি গেমিং এবং স্মুথ পারফরমেন্স উপভোগ করা যাবে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী Realme 15T ফোনটিতে এই সেগমেন্টের প্রথম 50MP ডুয়েল AI ক্যামেরা দেওয়া হবে। ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড 50MP প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি লেন্স থাকবে। একইভাবে সেলফির জন্য ফোনটিতে 50MP ফ্ল্যাগশিপ গ্রেড সেন্সর রয়েছে, যা শার্প গ্রুপ সেলফি, ন্যাচেরাল স্কিন টোন এবং প্রো লেভেল ব্লগিঙ্গের জন্য ডিজাইন করা হয়েছে। এই ফোনে উপস্থিত AI ফিচারে AI Edit Genie, AI Snap Mode, AI Landscape, এথনিসিটি অ্যাডেপ্টিভ বিউটিফিকেশন এবং বিভিন্ন সফট লাইট ফিল্টার রয়েছে, এর ফলে ক্রিয়েটিভ ফটোগ্রাফি এবং ভিডিও এডিটিং খুব সহজেই করা যাবে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Realme 15T ফোনটি 20,000 টাকা দামে লঞ্চ করা হবে। এটি মিড বাজেট রেঞ্জে একটি দারুণ অপশন হতে চলেছে। যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, প্রিমিয়াম ডিজাইন এবং হাই কোয়ালিটি ক্যামেরা সহ ফোন খুঁজছেন, তাদের জন্য একটি ভালো অপশন। এই প্রাইস রেঞ্জে Realme 15T ফোনটি বাজারে উপস্থিত iQOO Z10R, POCO X7 এবং Moto G86 Power ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যেসব ইউজাররা দারুণ ডিজাইন, পারফরমেন্স এবং অসাধারণ ক্যামেরা কোয়ালিটি সহ ফোন চাইছেন, সেইসব ইউজাররা আপকামিং Realme 15T ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এটি স্লিম বডি, বড় ব্যাটারি এবং 50MP ডুয়েল AI ক্যামেরা সহ মিড বাজেট রেঞ্জে একটি দুর্দান্ত অপশন হবে। 2 সেপ্টেম্বর লঞ্চের পর ফোনটির সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানানো হবে।










