realme তাদের 16 সিরিজের পরিধি বাড়িয়ে খুব তাড়াতাড়ি ভারতের বাজারে realme 16 5G ফোনটি পেশ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি “India’s first Selfie Mirror Phone” হিসাবে টিজ করা হচ্ছে। এর ফলে সেলফির ক্ষেত্রে নতুন কিছু এক্সপিরিয়েন্স করা যাবে। এখনও পর্যন্ত অফিসিয়াল লঞ্চ ডেট সম্পর্কে জানা যায়নি, তবে ক্রমাগত ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনের ডিজাইন এবং ফিচার শেয়ার করা হচ্ছে।
মাইক্রোসাইট অনুযায়ী realme 16 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল ইউনিক Selfie Mirror ফিচার, এটি রেয়ার ক্যামেরা মডিউলের সঙ্গে রয়েছে। এর ফলে ইউজাররা ব্যাক ক্যামেরা সাহায্যে অসাধারন কোয়ালিটি এবং ডিটেইল সেলফি তুলতে পারবেন। কোম্পানির পক্ষ থেকে এটি “Twist it. Own it. Trend it.” ফিলোসফি সহ প্রোমোট করা হচ্ছে। এটি তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।
জানিয়ে রাখি আগেই ভিয়েতনামে realme 16 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল এবং ভারতীয় মডেলেও একইরকম ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটির ভিয়েতনাম ভেরিয়েন্টে 6.57 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 4200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। একইসঙ্গে ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিন প্রোটেকশন দেওয়া হয়েছে।
প্রসেসিঙের জন্য realme 16 5G ফোনে 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর দেওয়া হয়েছে। আরও ভালো থার্মাল ম্যানেজমেন্টের জন্য ফোনটিতে 6050mm² VC কুলিং সিস্টেম রয়েছে, ফলে এই ফিচার হেভি গেমিং চলাকালীন ফোনটি ঠান্ডা রাখতে সাহায্য করে।
ফটোগ্রাফির জন্য realme 16 5G ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP মনোক্রোম সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা সেটআপ রয়েছে। তবে এই ফোনটির বিশেষত্ব হল Selfie Mirror ফিচার। এই ফিচারের মাধ্যমে ব্যাক ক্যামেরার সাহায্যে সেলফি তোলা যাবে।
পাওয়ার ব্যাকআপের দিক দিয়ে realme 16 5G ফোনটি বেশ শক্তিশালী স্মার্টফোন। ভিয়েতনামে ফোনটি 60W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্টেড 7000mAh বড় ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ব্যাটারিটি দীর্ঘমেয়াদী ব্যাটারি হেলথ বজায় রাখতে সক্ষম।
জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটির প্রিমিয়াম “Air Design” এর জন্য এটি হালকা এবং স্টাইলিশ দেখায়।
ইউনিক ডিজাইন, বড় ব্যাটারি এবং ইনোভেটিভ ডিজাইন পছন্দ করেন, এমন ইউজারদের জন্য মিড-রেঞ্জে ভারতে আসন্ন realme 16 5G ফোনটি ভালো অপশন হতে পারে। ভারতে ফোনটি কিরকম স্পেসিফিকেশন এবং দামে লঞ্চ করা হয়, তা জানার জন্য অপেক্ষা করা হচ্ছে। আমরা এই বিষয়ে নতুন আপডেট পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
