শীঘ্রই Realme ভারতের বাজারে তাদের Realme 16x 5G স্মার্টফোনটি লঞ্চ করতে পারে। লঞ্চের আগেই টিপস্টার Passionategeekz সোশ্যাল মিডিয়া সাইট এক্সের মাধ্যমে আপকামিং ফোনের তথ্য শেয়ার করেছেন। প্রকাশ্যে আসা ডিটেইলস অনুযায়ী ভারতীয় মডেলে 7000mAh এর চেয়ে বড় ব্যাটারি দেওয়া হতে পারে। তবে গ্লোবাল ভেরিয়েন্টে 6600mAh ব্যাটারি দেওয়া হতে পারে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Realme C100 5G ফোনটি নতুন Realme 16x 5G নামে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অদফিসিয়ালি জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme 16x 5G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক হল Realme 16x 5G ফোনের ডিজাইন
প্রকাশ্যে আসা ছবিতে Realme 16x 5G ফোনটির ডিজাইন প্রিমিয়াম দেখাচ্ছে। এই ফোনটি Endurance Brown এবং Glory White কালার অপশনে লঞ্চ করা হতে পারে। ফোনের রেয়ার প্যানেলে ক্যামেরা মডিউল রয়েছে। এই মডিউলে ডুয়েল ক্যামেরা সেন্সর এবং LED ফ্ল্যাশ দেখা যাচ্ছে। স্টাইলিশ ক্যামেরা মডিউল এবং ফ্ল্যাট ফ্রেম সহ ফোনটি লঞ্চ করা হতে পারে। টিজার ইমেজে ফোনটি 7000mAh ব্যাটারি এবং “Stay Smooth. Stay Unstoppable.” ট্যাগলাইন সহ দেখানো হয়েছে।
Realme 16x 5G is launching soon in india!!
Endurance Brown/ Glory White#Realme16x #Realme16series
Global Realme 16x 5G has 6600 mAh battery
Indian variant has 7000 mAh Battery
– DM 6300
– 45W
– 144hz display
– A16
– 50MP Back
– 5MP FrontRealme C100 5G has a new… pic.twitter.com/Qwgy88bMC6
— PassionateGeekz.com (@passionategkeez) July 29, 2026
প্রকাশ্যে এল Realme 16x 5G ফোনের স্পেসিফিকেশন
লিক অনুযায়ী Realme 16x 5G ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হতে পারে। ফোনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। ফটোগ্রাফির জন্য ফোনে 50MP রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এই ফোনটিতে 7000mAh ব্যাটারি সহ 45W ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে জানা গেছে। এই ফোনটি Android 16 বেস্ড অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে।
Realme C100 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন
টিপস্টার জানিয়েছেন গ্লোবাল বাজারে লঞ্চ হওয়া Realme C100 5G ফোনটি নতুন Realme 16x 5G নামে ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, উভয় ফোনের স্পেসিফিকেশন একইরকম রাখা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট এবং দাম সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে লিক দেখে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি ফোনটি পেশ করা হতে পারে।
যারা কম দামে বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং 5G কানেক্টিভিটি সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Realme 16x 5G ফোনটি ভালো অপশন হতে পারে। লঞ্চের পর ফোনটি Redmi, Motorola, Vivo এবং POCO ব্র্যান্ডের সস্তা স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য সঠিক হলে, 7000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, Dimensity 6300 প্রসেসর এবং 45W ফাস্ট চার্জিং সহ কম দামের Realme 16x 5G ফোনটি একটি ভালো অপশন হতে পারে।
