রিয়েলমি ভারতের বাজারে তাদের নতুন realme 16x 5G স্মার্টফোন লঞ্চ করেছে। realme 16 ,realme 16T, realme 16 Pro এবং realme 16 Pro+ ফোনের পর এটি কোম্পানির ’16′ সিরিজের চতুর্থ স্মার্টফোন। 7000mAh ব্যাটারি, 144Hz স্ক্রিন এবং বিভিন্ন AI ফিচার সহ এই নতুন ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
realme 16X 5G ফোনের দাম
ভারতের বাজারে realme 16X 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 4GB RAM ও 128GB Storage যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 25,999 টাকা। এই 5G ফোনের 6GB RAM মডেলে 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই দুটি মডেলের দাম যথাক্রমে 27,999 টাকা এবং 30,999 টাকা। এই ফোনটি Endurance Brown এবং Glory White কালার অপশনে সেল করা হবে।
অনলাইন শপিং সাইটের পাশাপাশি অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি বিক্রি করা হবে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে 2 হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। অফারে এই ফোনের স্টার্টিং প্রাইস পড়বে 23,999 টাকা। এর সঙ্গে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করা হলে 3000 টাকা এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাবে। এছাড়াও এই ফোনটি নো কস্ট ইএমআই এর মাধ্যমেও কেনা যাবে।
realme 16X 5G ফোনের স্পেসিফিকেশন
পাওয়ার ব্যাকআপের জন্য realme 16X 5G ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 9 ঘন্টা পর্যন্ত গেমপ্লে টাইম পাওয়া যাবে। এর পাশাপাশি এই ফোনে 6 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে 6.5W রিভার্স চার্জিং ফিচার রয়েছে, ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।
realme 16X 5G ফোনটি Android 16 বেস্ড realme UI 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 6,32,291 AnTuTu স্কোর পেয়েছে।
হেভি প্রসেসিং এবং গেমিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য realme 16X 5G ফোনে 5300mm VC কুলিং চেম্বার যোগ করা হয়েছে। স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের জন্য এই ফোনে LPDDR4x RAM টেকনোলজি রয়েছে। Dynamic RAM ফিচারের মাধ্যমে ফোনটির 6GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যোগ করে এই ফোনে 14GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। জানিয়ে রাখি এই ফোনে 2 জেনারেশন ওএস আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
realme 16X 5G ফোনে 6.8-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট দিতে সক্ষম, ফলে স্ক্রলিং এবং গেমিঙের সময় স্মুথ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই ফোনটির স্ক্রিন 1200nits রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিনে রেইন টাচ ফিচার যোগ করা হয়েছে, ফলে ভেজা হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।
ফটোগ্রাফির জন্য realme 16X 5G ফোনে 50MP AI রেয়ার ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে SGS সার্টিফাইড বডি যোগ করা হয়েছে, ফলে উঁচু থেকে পড়ে গেলেও ফোনটির কোনো ক্ষতি হবে না। এর পাশাপাশি জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং রয়েছে।
