15 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মার্কেটে Realme 9 সিরিজ লঞ্চ হবে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে Realme 9 Pro এবং 9 Pro + স্মার্টফোনগুলি ভারতেও লঞ্চ হবে। যদিও এখনও লঞ্চের তারিখ জানানো হয়নি। তবে লিক হওয়া রিপোর্ট সত্যি হলে Realme 9 Pro সিরিজের স্মার্টফোনগুলি 16 ফেব্রুয়ারি লঞ্চ হতে পারে।
তবে লঞ্চের আগেই সামনে এসেছে ভারতে Realme 9 Pro+ স্মার্টফোনের দাম। Realme 9 Pro + এর দামের সাথে সাথে স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে। এই পোস্টে আপনাদের Realme 9 Pro + স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো ।
Realme 9 Pro+ এর দাম
Realme 9 Pro + 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হবে। RMLeaks-এর রিপোর্ট অনুযায়ী, 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ ভেরিয়েন্টের দাম 20,999 টাকা হতে পারে। তবে 8GB + 128GB স্টোরেজ সহ ভেরিয়েন্টের দাম এই মুহূর্তে প্রকাশ করা হয়নি। লিক হওয়া বেশ কিছু রিপোর্টে, দাবি করা হচ্ছে যে Realme 9 Pro স্মার্টফোনটি ভারতে 16,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ হতে পারে। Realme K9 Pro সিরিজের দুটি স্মার্টফোনই মিডনাইট ব্ল্যাক, অরোরা গ্রিন এবং সানরাইজ ব্লু রঙে সামনে আসবে।
Realme 9 Pro+ এর স্পেসিফিকেশন এবং ফিচার
Realme 9 Pro+ স্মার্টফোনটিতে একটি 6.43-ইঞ্চি Full HD + AMOLED ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন হবে 1080 x 2400 পিক্সেল এবং রিফ্রেশ রেট থাকবে 90Hz।
এই ফোনে একটি পাঞ্চ হোল কাটআউট দেওয়া হবে, যার মধ্যে একটি 16MP সেলফি ক্যামেরা থাকবে। এছাড়াও এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে।
Realme র এই ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ফোনে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হবে, যা OIS সাপোর্ট করে। ব্যাক ক্যামেরা সেটআপে, 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা সেন্সর দেওয়া হবে। Realme 9 Pro + স্মার্টফোনে MediaTek Dimensity 920 SoC দেওয়া হবে। এই ফোনে 4500 mAh ব্যাটারির দেওয়া হবে, যা
50W বা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে মনে করা হচ্ছে। Realme র এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক Realme UI 3.0-এ চলবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









