Realme চলতি দিনে আপকামিং Realme 9 series এর স্মার্টফোনে কাজ করছে। Realme 9i স্মার্টফোনের সম্পর্কে বলা হচ্ছে যে এই স্মার্টফোনটিকে এই মাসের শেষে লঞ্চ করা যেতে পারে। এই স্মার্টফোনটির রেন্ডার এবং স্পেসিফিকেশন্স লিক হয়ে গেছে। Realme 9 Pro এবং Realme 9 Pro+ এই স্মার্টফোন দুটির সম্পর্কে বহু তথ্য জানা গেছে। কিন্তু এখন টিপস্টার মুকুল শর্মা Realme এর আপকামিং স্মার্টফোনের লঞ্চ সম্পর্কিত তথ্য শেয়ার করেছে। Realme 9 Pro এবং Realme 9 Pro+ স্মার্টফোন ফেব্রুয়ারিতে লঞ্চ হতে চলেছে।
আরও পড়ুন: দাম কমলো Samsung Galaxy A12 স্মার্টফোনের, জেনে নিন সম্পূর্ণ তথ্য
Realme 9 Pro এবং Realme 9 Pro+ লঞ্চ টাইমলাইন
Realme 9 Pro স্মার্টফোনের মডেল নাম্বার RMX3472 এবং Realme 9 Pro+ স্মার্টফোনের মডেল নাম্বার RMX3393। রিয়েলমির এই স্মার্টফোন গুলি গ্লোবাল মার্কেটে ফেব্রুয়ারিতে লঞ্চ হতে চলেছে। Realme 9 Pro এবং Realme 9 Pro+ এই স্মার্টফোন দুটিকেই 5G কানেক্টিভিটির সাথে পেশ করা হবে। আশা করা হচ্ছে যে এই ফোন গুলিকে MediaTek Dimensity 810 প্রসেসর এবং MediaTek Dimensity 920 প্রসেসরের সাথে পেশ করা হবে।
2022 এর ফেব্রুয়ারি মাসে রিয়েলমির এই স্মার্টফোন গুলিকে গ্লোবালি লঞ্চ করা হবে। রিয়েলমি আগেই নিশ্চিতরূপে জানিয়েছে যে Realme 9 সিরিজ খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। এমতাবস্থায় রিয়েলমির এই স্মার্টফোন গুলির জন্য ভারতে বেশি অপেক্ষা করতে হবে না।
আরও পড়ুন: এই বছরেই ভারতে শুরু হতে চলেছে 5G পরিষেবা, এই সস্তা 5জি ফোনগুলি হয়ে উঠতে পারে ইউজারদের পছন্দের
Realme 9 Pro+ এর স্পেসিফিকেশন্স
Realme 9 Pro+ স্মার্টফোনে 6.5-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এই স্মার্টফোনটিকে MediaTek Dimensity 810 প্রসেসরের সাথে পেশ করতে পারে। ক্যামেরা স্পেসিফিকেশন্সের কথা বলা হলে এই ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। রিয়েলমির এই স্মার্টফোনে 50MP + 13MP + 8MP + 2MP ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সাথেই এই ফোনে সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য 16MP সেল্ফি ক্যামেরা দেওয়া হয়েছে। Realme 9 Pro+ স্মার্টফোনে 5,000mAh এর ব্যাটারি সহ 65W ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের ফাস্ট চার্জিং CQC এর লিস্টিং থেকে জানা গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
