Samsung ভারতে Samsung Galaxy A13 5G স্মার্টফোনটিকে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি মাসের মধ্যে ভারতে Samsung Galaxy A13 5G এবং Samsung Galaxy A33 5G স্মার্টফোন লঞ্চ করতে পারে। স্যামসাং Galaxy A13 5G স্মার্টফোন লঞ্চ করার আগে Samsung Galaxy A12 স্মার্টফোনের দাম কম করেছে। স্যামসাং এর এই স্মার্টফোনটিকে আগে ভারতে 13,999 টাকা দামে বিক্রি হতো, কিন্তু এই স্মার্টফোনটিকে এখন 12,999 টাকা দামে কেনা যাবে। স্যামসাং এর এই স্মার্টফোনটিকে 4GB এবং 6GB র্যামের সাথে মার্কেটে পেশ করা হয়েছে। কোম্পানি এই দুটি ভেরিয়েন্টেরই দাম কম করেছে।
আরও পড়ুন: শীঘ্রই বাজারে আসতে পারে ASUS Zenfone 9, ইতিমধ্যেই সামনে এসেছে ফোনের ডিজাইন
Samsung Galaxy A12 এর নতুন দাম
91Mobiles নিজের রিপোর্টে জানিয়েছে যে Samsung Galaxy A12 স্মার্টফোনের দুটি ভেরিয়েন্টের দামে 1,000 টাকা কম করা হয়েছে। Samsung Galaxy A12 স্মার্টফোনের 4GB RAM এবং 64GB ভেরিয়েন্টটিকে এখন 12,999 টাকা এবং 6GB RAM এবং 128GB ভেরিয়েন্টটিকে 15,499 টাকা দামে কেনা যাবে।
Samsung Galaxy A12 এর স্পেসিফিকেশন্স
Samsung Galaxy A12 স্মার্টফোনে 6.5-ইঞ্চির HD+ Infinity-V PLS TFT ডিসপ্লে দেওয়া হয়েছে। স্যামসাং এর এই ফোনটিকে অক্টাকোর Exynos 850 প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। স্যামসাং এর এই ফোনটিকে 4GB/6GB র্যাম সহ 64GB/128GB স্টোরেজের সাথে পেশ করা হয়েছে।
আরও পড়ুন: এবার খেলনা হয়ে যাবে এই স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস
ক্যামেরা স্পেসিফিকেশন্সের কথা বলা হলে Samsung Galaxy A12 স্মার্টফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ক্যামেরা সেটআপে 48MP + 5MP + 2MP + 2MP সেন্সর দেওয়া হয়েছে। এর সাথেই এই ফোনটির ফ্রন্টে 8MP এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি 15W ফাস্ট চার্জিং টেকনোলজির 5,000mAh ব্যাটারি সাপোর্ট করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










