Home খবর Realme Band 2 এবং Realme Smart TV Neo ভারতে হলো লঞ্চ, জেনে দাম এবং স্পেসিফিকেশন্স

Realme Band 2 এবং Realme Smart TV Neo ভারতে হলো লঞ্চ, জেনে দাম এবং স্পেসিফিকেশন্স

Realme Band 2 এবং Realme Smart TV Neo ভারতে হলো লঞ্চ। রিয়েলমি নিজের নেক্সট জেনারেশন ফিটনেস ট্র‍্যাকার এবং স্মার্ট টিভি ভারতে আজকে নিজের লেটেস্ট Realme Narzo-50 সিরিজের সাথে পেশ করেছে। Realme Band 2 কোম্পানির গত বছর লঞ্চ করা Realme Band 2 এর সাক্সেসার। রিয়েলমি লেটেস্ট Band 2 কে বড়ো 1.4 ইঞ্চির কালার ডিসপ্লে, 90 স্পোর্টস সাপোর্ট এবং SpO2 মনিটার সহ পেশ করেছে। আবার রিয়েলমির লেটেস্ট Smart TV Neo কোম্পানি বাজেট দামে 32-ইঞ্চির বেজলস ডিসপ্লে, 20W স্পীকারের সাথে পেশ করেছে। এখানে আমরা আপনাকে Realme Band 2 এবং Realme Smart TV Neo এর দাম আর ফিচার সম্পর্কে জানাবো।

Realme Band 2 এবং Realme Smart TV Neo এর দাম

Realme Band 2 কে ভারতে 2,999 টাকা দামে কেনা যাবে। এই ফিটনেস ট্র‍্যাকারে‌র সেল 27 সেপ্টেম্বর দুপুর থেকে Realme.com, Flipkart এবং রিয়েলমির পার্টনার অফলাইন রিটেইল স্টোর থেকেও হবে। Realme Band কে ব্ল‍্যাক এবং গ্রীন সিলিকন, ব্লু লেদার স্ট‍্র‍্যাপের সাথে পেশ করা হয়েছে।

Realme Smart TV Neo 32-ইঞ্চি মডেলকে ভারতে 14,999 টাকা দামে কেনা যাবে। Realme TV এর সেল 3 অক্টোবর থেকে Realme.con এবং Flipkart এ শুরু হবে।

Realme Band 2 এর স্পেসিফিকেশন্স

Realme Band 2 ফিটনেস ট্র‍্যাকারে 1.4-ইঞ্চির ডিসপ্লে দেওয়া আছে যার রেজল্যুশন 167×320 পিক্সেল আর ম‍্যাক্সিমাম ব্রাইটনেস 500 নিটস। এই ফিটনেস ট্র‍্যাকারে 50 ধরনের ডায়ালফেস এর সাপোর্ট দেওয়া আছে। এর সাথেই 18mm এর স্ট‍্র‍্যাপ দেওয়া আছে যা ইউজাররা চেঞ্জ করতে পারবে। Realme Band 2 তে হার্ট রেট মনিটার করার জন্য GH3011 সেন্সর দেওয়া আছে। এর সাথেই SpO2 সেন্সর‌ও দেওয়া আছে।

রিয়েলমির ফিটনেস ব‍্যান্ডে আপা‌তত 15টি স্পোর্ট মোড এর সাপোর্ট দেওয়া হয়েছে। কোম্পানি বলেছে যে খুব শীঘ্রই এর জন্য OTA আপডেট জারি করা হবে যার পরে এই ফিটনেস ব‍্যান্ডটি 90টি স্পোর্ট মোড সাপোর্ট করবে। Realme Band 2 কে ফোন থেকে Realme Link অ্যাপের মাধ্যমে কানেক্ট করা যাবে। Realme Band 2 তে ওয়াটার রেজিস্টেন্স আছে। এর সাথেই সিঙ্গেল চার্জে 12 দিন পর্যন্ত ব‍্যাক‌আপ দেবে। কানেক্টিভিটি‌র জন্য এতে Bluetooth v5.1 দেওয়া হয়েছে।

Realme Smart TV Neo (32-inch) এর স্পেসিফিকেশন্স

Realme Smart TV Neo কে 32-ইঞ্চি সাইজে পেশ করা হয়েছে যা TUV Rheinland লো ব্লু লাইট সার্টিফাইড। এই টিভিকে বেজলস যুক্ত ডিজাইনের সাথে পেশ করা হয়েছে, যার মধ্যে 10W এর ডুয়াল স্পীকার পাওয়া যাবে। এই স্পীকার Dolby Audio সাপোর্টের সাথে আসে যা ক্রিস্টাল ক্লিয়ার সারাউন্ড অফার করে। Realme Smart TV Neo তে YouTube, Hungama, এবং Eros Now এর মতো অ্যাপ ফ্রিতে পাওয়া যাবে। রিয়েলমির এই টিভিতে 64-bit MediaTek চিপসেট, 2.4GHz Wi-Fi, CC Cast এর সাপোর্ট‌ও দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন